সর্বশেষ
||আল্লারদরগার প্রধান সড়কের উন্নয়নকাজের উদ্বোধন, ব্যয় ৩২ কোটি টাকা||এসিল্যান্ডের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ||ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই সনদ বাস্তবায়নের দাবি||গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান||ঐক্যবদ্ধ জনগণের শক্তিতেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে: হাবিবুর রশিদ সন্ধান||দৌলতপুরে ‘কাকন বাহিনী’র সক্রিয় সদস্য রায়হান গ্রেপ্তার||জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার||ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত||জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন||জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ
মোঃ আরিফ হোসেন, ‎নোয়াখালী জেলা প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসিল্যান্ডের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

Share this news with

নোয়াখালীর কবিরহাট উপজেলা কমিশনার (ভূমি) সানজিয়া ইসলাম জুইনের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে একটি সিআর মামলার ঘটনায় নিজে সরেজমিন তদন্ত না করে ১৪তম গ্রেডের এক কর্মকর্তা ও জারীকারককে দিয়ে তদন্ত করিয়ে সেই প্রতিবেদন আদালতে দাখিল করার অভিযোগ উঠেছে।

‎মঙ্গলবার (৪ আগস্ট) নোয়াখালী জেলা প্রশাসক বরাবর এমন লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তি।

‎খোঁজ নিয়ে জানা যায়, নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৯, মামলা নং-১৯৮/২৬। মামলার বাদী জসিম উদ্দিন। আদালত ফৌজদারী কার্যবিধির ২০০ ধারায় হলফান্তে বাদীর ফরিয়াদীকে পরীক্ষা করে। দাখিলী নালিশী দরখাস্ত ও অভিযোগকারীরর প্রদত্ত জবানবন্দী পর্যালোচনা করে। গত ২১ মে নালিশী দরখাস্তে বর্ণিত অভিযোগের বিষয়ে সরেজিমন ঘটনাস্থল গমনপূর্বক সাক্ষীদের জবানবন্দী লিপিবদ্ধ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কবিরহাট উপজেলা কমিশনার (ভূমি) কে লিখিত আদেশ দেয় আদালত।

‎ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আদালত কবিরহাট উপজেলা কমিশনার (ভূমি) সানজিয়া ইসলাম জুইন কে নিজে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও তিনি ঘটনাস্থলে না গিয়ে ১৪তম গ্রেডের কবিরহাট উপজেলা ভূমি কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক জহিরুল ইসলাম ও জারীকারক কামাল উদ্দিন কে দিয়ে সরেজমিন তদন্ত করান। পরে ওই কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে গত ২৩ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

‎ভুক্তভোগী মোহাম্মদ সোহেল বলেন, আদালতের নির্দিষ্ট নির্দেশ উপেক্ষা করে ১৪তম গ্রেডের কর্মকর্তা ও জারীকারকের মাধ্যমে তদন্ত করানো আদালতের আদেশের পরিপন্থী। এ কারণে বিষয়টি জেলা প্রশাসক বরাবার লিখিত অভিযোগ করেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছি। আইনজীবীর মাধ্যমে আদালতকেও অবহিত করব।

‎এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা ভূমি কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক জহিরুল ইসলাম সরেজমিনে তদন্ত যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি নিজ থেকে তদন্তে যাইনি। ম্যাডামের নির্দেশে আমরা তদন্তে গিয়েছি।

‎অভিযোগ নাকচ করে দিয়ে কবিরহাট উপজেলা কমিশনার (ভূমি) সানজিয়া ইসলাম জুইন বলেন, আমার স্বামী জজ আমি কাউকে বলেনি। আমি বলে থাকলে তিনি প্রমাণ সহকারে উপস্থাপন করুক। আমারও নাগরিক হিসেবে একটা অধিকার আছে। আমার নামে কেউ যদি ভুল অভিযোগ দেয়, মিথ্যা অপবাদ ছড়ায়, আমি সরকারি দায়িত্ব পালন করছি। আমার সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কেউ মিথ্যা অভিযোগ দিলে আমারও অধিকার আছে।

‎তিনি আরও বলেন, বিবাদীদের জবানবন্দি নেওয়ার আমাদের কোন সুযোগ নেই। তারপরও ওই যুবকের বার বার সুপারিশের কারণে আমরা বিবাদীদেরও বক্তব্য নেয়। আমাদের শুধু বাদীর সাক্ষী পক্ষের আদালতে লিখিত জবানবন্দি পাঠানোর কথা। বরং আমরা বিবাদীর জবানবন্দিসহ পাঠিয়েছি। তারপরও তিনি যদি অভিযোগ করেন তার প্রমাণসহ অভিযোগ করা উচিত বলে আমি মনে করি।

‎নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.ইয়াছিন বলেন, যথাযথ আদালত যদি কাউকে তদন্তের দায়িত্ব দিয়ে থাকে, সেটি সংশ্লিষ্ট আদালতের বিষয়। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে তদন্ত নিয়ে ভুক্তভোগী সন্তুষ্ট না হলে তিনি আদালতে নারাজি দিবেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লারদরগার প্রধান সড়কের উন্নয়নকাজের উদ্বোধন, ব্যয় ৩২ কোটি টাকা

এসিল্যান্ডের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

ঐক্যবদ্ধ জনগণের শক্তিতেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে: হাবিবুর রশিদ সন্ধান

দৌলতপুরে ‘কাকন বাহিনী’র সক্রিয় সদস্য রায়হান গ্রেপ্তার

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ

১০

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

১১

গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক

১২

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান

১৩

আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!

১৪

‘জুলাই এখনো শেষ হয় নাই’ প্রদর্শনীর উদ্বোধন, গণরায় বাস্তবায়নের আহ্বান

১৫

জুলাই গণঅভ্যুত্থান: রোকনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনন্য রচনা প্রতিযোগিতা

১৬

যথাযোগ্য মর্যাদায় কুবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৭

পদ্মার পাড় ধসে নদীতে নিখোঁজ ৫ বছরের শিশু, উদ্ধারে অভিযান

১৮

পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের মৃত্যু

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে আনুষ্ঠানিক যাত্রা শুরু জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের

২০