
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাম্প্রতিক সময়ের জ্বালানি সংকট, গণপরিবহনে অতিরিক্ত চাপ এবং ঈদকে কেন্দ্র করে বাসভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা শহরভিত্তিক ফ্রি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার (১৭ মে) জকসুর পরিবহন সম্পাদক মোঃ মাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জকসুর পরিবহন সম্পাদক মোঃ মাহিদ হোসেন বলেন, “ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় ও যানবাহনের সংকট প্রতি বছরই শিক্ষার্থীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী অতিরিক্ত ভাড়া বহন করতে হিমশিম খান। তাই শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, খুব শিগগিরই বাসের রুট, সময়সূচি ও নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
মন্তব্য করুন