সর্বশেষ
||দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর ‘হামের’ হটস্পট, জানে না স্বাস্থ্য বিভাগ||পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল||বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর||রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক||বরগুনার তালতলীতে ৩০৩পিস ইয়াবা সহ আটক ১||বান্দরবানে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু||সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন ড্রাম ট্রাকের ধাক্কা, কেবিনে আটকা চালক||ইমামতি ও সরকারী ভাতা বিরোধ— ইমামকে অব্যাহতি নিয়ে মুখোমুখি ধুনটের মসজিদ কমিটি ও ইমাম||বিশ্বকাপ উন্মাদনা: বাংলার পাশে রাবির আকাশে উড়ছে ৪৮টি দেশের পতাকা||বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধি-বিধান প্রতিপালনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইমামতি ও সরকারী ভাতা বিরোধ— ইমামকে অব্যাহতি নিয়ে মুখোমুখি ধুনটের মসজিদ কমিটি ও ইমাম

Share this news with

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে সরকারি সম্মানি ভাতাকে কেন্দ্র করে ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ বিরোধের জেরে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন সোহাগকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে মসজিদ পরিচালনা কমিটির দাবি, সরকারি ভাতা নয়; বরং দায়িত্ব পালন ও বেতন কাঠামো নিয়ে মতবিরোধের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের আওতায় প্রাপ্ত সরকারি সম্মানি ভাতার অর্থ মসজিদ ফান্ডে জমা দেওয়ার জন্য ইমাম রুহুল আমিনকে চাপ দেওয়া হয়। তিনি এতে রাজি না হওয়ায় গত ২৭ মে রাতে মোবাইল ফোনে তাকে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

ইমাম রুহুল আমিন সোহাগ বলেন, “সরকারি সম্মানি ভাতা সরকার আমাকে ব্যক্তিগতভাবে প্রদান করে। এটি আমার প্রাপ্য। আমি সেই অর্থ মসজিদ ফান্ডে দিতে রাজি হইনি। এরপরই আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

তবে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. ফিরোজ অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি ভাতার কারণে নয়, বরং মুসল্লিদের অসন্তোষ ও দায়িত্ব পুনর্বিন্যাসের বিষয়টি থেকেই সমস্যার সূত্রপাত।

তিনি জানান, নিয়োগের সময় রুহুল আমিনকে পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে তার তেলাওয়াত নিয়ে কিছু মুসল্লির আপত্তি ওঠায় কমিটি সিদ্ধান্ত নেয়, তিনি কেবল জোহর ও আসর নামাজে ইমামতি করবেন এবং বাকি তিন ওয়াক্তের জন্য অন্য একজন ইমাম নিয়োগ করা হবে।

সভাপতির ভাষ্য, “এই পরিস্থিতিতে তার নির্ধারিত ১০ হাজার টাকা বেতনের অর্ধেক অর্থ নতুন ইমামকে দেওয়ার প্রস্তাব করা হয়। একই সঙ্গে তাকে জানানো হয়, সরকারি সম্মানি ভাতা তিনি নিজেই গ্রহণ করবেন; সেটি মসজিদ ফান্ডে জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তিনি পূর্ণ বেতন এবং সরকারি ভাতা—দুটিই দাবি করেন। এ নিয়ে মতবিরোধের সৃষ্টি হয়।”

মসজিদের খতিব মুফতি গোলাম রব্বানী বলেন, “ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্য ভিন্ন। বিষয়টি সম্পর্কে আমি এখনও বিস্তারিত জানি না।”

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের ধুনট ফিল্ড সুপারভাইজার মীর আরিফুল ইসলাম বলেন, সরকারি সম্মানি ভাতা ইমামদের বেতনের বাইরে সম্পূর্ণ পৃথকভাবে সরকার প্রদান করে। এ অর্থের ওপর মসজিদ কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই এবং ইমামকে তা মসজিদ ফান্ডে জমা দিতে বাধ্য করার সুযোগও নেই।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (ডিডি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথকভাবে অভিযোগ করা হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি সম্মানি ভাতা সরাসরি ইমামের নামে বরাদ্দ হলেও স্থানীয় মসজিদ কমিটি ও ভাতাপ্রাপ্ত ইমামের পারস্পরিক সম্পর্ক নিয়ে সুস্পষ্ট নীতিমালা না থাকায় এ ধরনের বিরোধের সুযোগ তৈরি হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন ভাতা প্রদান করলেও ইমামদের চাকরির নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো নিয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় অনেক ক্ষেত্রেই জটিলতা দেখা দেয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর ‘হামের’ হটস্পট, জানে না স্বাস্থ্য বিভাগ

পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক

বরগুনার তালতলীতে ৩০৩পিস ইয়াবা সহ আটক ১

বান্দরবানে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন ড্রাম ট্রাকের ধাক্কা, কেবিনে আটকা চালক

ইমামতি ও সরকারী ভাতা বিরোধ— ইমামকে অব্যাহতি নিয়ে মুখোমুখি ধুনটের মসজিদ কমিটি ও ইমাম

বিশ্বকাপ উন্মাদনা: বাংলার পাশে রাবির আকাশে উড়ছে ৪৮টি দেশের পতাকা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধি-বিধান প্রতিপালনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

সান্তাহারে ৯ কোটি টাকা ব্যয়ে সাইলো সড়ক সংস্কার কাজে অনিয়ম, জনমনে অসন্তোষ

১১

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১২

ফিফা বিশ্বকাপ ২০২৬: তিন দেশে ফুটবলের মহাযজ্ঞ, ৪৮ দলের রেকর্ড ভাঙা রোমাঞ্চ

১৩

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

১৪

দৌলতপুরে মেহেরচন্ডি মুখী কচুর প্রদর্শনী মাঠ দিবস, লাভজনক চাষে কৃষকদের আগ্রহ

১৫

কলাপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ: অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১৬

এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ৬ টি বিভাগে পুরস্কার জিতলেন জবি শিক্ষার্থী রওনাকুর সালেহীন

১৭

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা

১৮

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পুশ-ইনের অপচেষ্টা নস্যাৎ

১৯

এসপিএম প্রকল্পের সড়কে পানি নিষ্কাশন সমস্যার সমাধান, স্বস্তি কালারমারছড়াবাসীর

২০