
আগামী ৭ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ (শনিবার) পর্যন্ত।
গত ১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি সভাপতিত্ব করেন। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অমর একুশে বইমেলা ২০২৭-এর সময়সূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হবে।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্তব্য করুন