আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

FEB-JU-এর ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্যতম শিক্ষার্থী সংগঠন ফোরাম অব এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস (FEB-JU) ২০২৬-২৭ সেশনের জন্য ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। গত ১৯ জুন অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির ৯ম কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ-উজ-জামান রাতুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন আহনাফ মালিহা। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সাঈদা।

এছাড়া সহ-সভাপতি (অভ্যন্তরীণ বিষয়ক) হিসেবে শাহরিন আলম শাহলা এবং সহ-সভাপতি (বহিঃবিষয়ক) হিসেবে ফারহান মুকসিত (স্নিগ্ধ) দায়িত্ব পালন করবেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমান উল্লাহ, নিলাঞ্জন দাস ও কামরুল হক এলমি।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো. নাহিদ-উজ-জামান রাতুল বলেন, “FEB-JU সবসময় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে এসেছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে সদস্যদের জন্য আরও কার্যকর শিক্ষণ, নেতৃত্ব ও পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে চাই। পাশাপাশি বিভিন্ন ফলপ্রসূ কার্যক্রমের মাধ্যমে নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার দ্বার উন্মোচনে কাজ করব।”

সংগঠন সূত্রে জানা যায়, FEB-JU বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও ব্যবসায়মনস্ক শিক্ষার্থীদের জন্য গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উদ্যোক্তা মানসিকতা, নেতৃত্বগুণ, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে সংগঠনটি নিয়মিতভাবে সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতা, ইন্ডাস্ট্রি ভিজিট এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আয়োজন করে থাকে।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও উপদেষ্টারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে FEB-JU আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনা করবে এবং বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ

ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

জুলাইয়ের গান ও মোমবাতি প্রজ্বালনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

শিশু রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত ইন্সপেক্টর জয়নুল আবেদীন

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

জিন্নাহর মুসলিম উম্মাহর জন্য অবদান নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান

বায়ুদূষণ রোধে নওগাঁ সদরে ভ্রাম্যমাণ আদালত: ২৫ হাজার টাকা জরিমানা

পদ্মা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু: তদন্ত ও অবৈধ হাসপাতাল সিলগালার দাবি

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১০

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

১১

সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম

১২

জনগণের সংকট সমাধানে সরকার ব্যর্থ: হামিদুর রহমান আযাদ

১৩

ডাকসুর নতুন অনার বোর্ডে নেই গোলাম রাব্বানী ও রাশেদ খাঁনের নাম

১৪

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেবে জামায়াত, চলছে প্রার্থী বাছাই

১৫

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

১৬

সংস্কার শেষে উদ্বোধন হলো ডাকসু সংগ্রহশালা

১৭

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই: প্রতিমন্ত্রী

১৮

দৌলতপুরের বন্যা পরিস্থিতিতে জরুরি সহায়তার দাবি সংসদ সদস্য বাচ্চু মোল্লার

১৯

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

২০