তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য

Share this news with

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ভারতীয় কারেন্ট জাল, চায়না জাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি অভিযানে উদ্ধার হওয়া এসব অবৈধ পণ্যের কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৭ জুলাই) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) রাত ১০টার দিকে ভেড়ামারা উপজেলার বহালবাড়িয়া সড়কে অভিযান চালায় কুষ্টিয়া ব্যাটালিয়নের একটি টহল দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৯০ কেজি ভারতীয় নিষিদ্ধ কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫ কেজি জালের সুতা জব্দ করা হয়।

পরে মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের উপস্থিতিতে উদ্ধার করা নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ধর্মদাহ বিওপির টহল দল ধর্মদাহ মাঠ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, পৃথক দুটি অভিযানে উদ্ধার হওয়া অবৈধ জাল ও মাদকদ্রব্যের মোট সিজার মূল্য প্রায় ৪৪ লাখ ৮৫ হাজার ৩৯০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক, নিষিদ্ধ জাল ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

১০

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

১১

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৩

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

১৪

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

১৫

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

১৭

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

১৮

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১৯

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

২০