সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২৬ জুলাই ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিতর্ক সংগঠন ডিবেটিং ফোরাম অব ইন্টারন্যাশনাল রিলেশনস (ডিএফআইআর)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘ডিএফআইআর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ সম্পন্ন হয়েছে। ‘রক্তে লেখা বিপ্লব, যুক্তিতে গড়া আগামী’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের শতাধিক বিতার্কিক অংশ নেন।

প্রতিযোগিতার প্রথম দিনের উদ্বোধন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. খালিদ কুদ্দুস, অধ্যাপক ড. আলী আকবর এবং সহযোগী অধ্যাপক তাসমিয়া পারসুব। দিনব্যাপী আয়োজনে বাংলাদেশের বিভিন্ন বিপ্লবের চেতনা ও প্রেরণাকে ধারণ করে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সনামধন্য বিতার্কিকরা বিচারকের দায়িত্ব পালন করেন।

তিনটি প্রাথমিক রাউন্ড শেষে চারটি দল প্রি-সেমিফাইনালে এবং দুটি দল সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয়। এছাড়া সেরা বক্তা (স্পিকার ব্রেক) হিসেবে ছয়জন নির্বাচিত হন।

আয়োজনের আহ্বায়ক নাজমুল ওয়ারা তালহা বলেন, “জুলাই আমাদের ইতিহাসে বিপ্লবের মাস। আমাদের দেশে সংঘটিত বিভিন্ন বিপ্লবের চেতনা থেকেই এই আয়োজন। আমরা চাই যুক্তির মধ্য দিয়ে বিপ্লবের চেতনা বেঁচে থাকুক এবং মুক্তবুদ্ধির বিকাশ ঘটুক।”

শনিবার (২৬ জুলাই) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক আব্দুল্লাহেল কাফি ও অধ্যাপক সিনজিনা আক্তার। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ড. সজীব বালা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. লুৎফর এলাহি।

চূড়ান্ত পর্বে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ চ্যাম্পিয়ন এবং ইতিহাস বিভাগ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন— মোয়াজ হাসান, মোহাম্মদ আফসানুর ইসলাম ও শেখ রাহাত সিদ্দীকি। রানার্সআপ ইতিহাস বিভাগের সদস্যরা হলেন— আসিফ আল ইমরান, মাহদি আল হোসাইন ও শাহেদ হাসান।

উল্লেখ্য, প্রতিযোগিতার সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আয়েশাতুন ফারিয়া।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১০

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৩

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৪

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৫

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৬

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১৭

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৮

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

২০