সর্বশেষ
||দৌলতপুরে জ্বালানি তেলের গুজবে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়, সংকট নেই বলছে প্রশাসন||সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার চোরাচালানের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা ও গুদাম সিলগালা||ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু: আদালতে নেওয়ার আগেই বাথরুমে গলায় ফাঁস||ঋণমুক্ত ৫,৮৯২ কৃষক, টেকসই উৎপাদনে গুরুত্বারোপ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের||নদীপথে স্বাস্থ্যসেবা, দৌলতপুরে নোঙর করল বিশেষায়িত ভাসমান হাসপাতাল||শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান ডা. শফিকুর রহমানের||তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের উদ্দেশে ডা. শফিকুর রহমানের শুভেচ্ছাপত্র রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর||দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন||দক্ষিণ মুগদায় রিকশা-বাইকের সংঘর্ষ, আহত মোটরসাইকেল আরোহী||গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত
মোঃ মোস্তাকিম হোসেন - (নওগাঁ) বদলগাছী প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে পেটের ভেতরে ৫০০ পিস ইয়াবা, কারবারি গ্রেফতার

Share this news with

জয়পুরহাটে পেটের ভেতর অভিনব কায়দায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট বহনের সময় মুকুল (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১৮ জুলাই) দুপুরে জয়পুরহাটের ক্ষেতলাল থানাধীন ইটাখোলা বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) গ্রামের মৃত আব্দুস সালাম সরদারের ছেলে।

ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে এক ব্যক্তি অভিনব কায়দায় পেটের ভেতর নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বহন করে সিএনজিযোগে ক্ষেতলাল অভিমুখে আসছেন। এ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ক্ষেতলাল পৌরসভার ইটাখোলা বাজার পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট বসায়।

এসময় সন্দেহভাজন একটি নম্বরবিহীন সবুজ রঙের সিএনজিকে সিগন্যাল দিয়ে থামানো হয়। সিএনজিতে থাকা একমাত্র যাত্রী মুকুলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এলোমেলো উত্তর দিতে থাকেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে ডিবি পুলিশ তাকে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত মুকুল স্বীকার করেন, তিনি কক্সবাজার থেকে স্বল্প মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে নিজ জেলাসহ আশেপাশের এলাকায় খুচরা ও পাইকারিতে বিক্রির উদ্দেশে পেটের ভেতর করে নিয়ে আসছিলেন।

তার পেটের ভেতর ইয়াবার উপস্থিতি নিশ্চিত হওয়ার জন্য জয়পুরহাট পৌরসভার আমতলী সিও কলোনীস্থ ‘পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে টেকনিশিয়ানের সহায়তায় আসামির এক্স-রে করা হলে পেটের ভেতর ইয়াবা ট্যাবলেটের পোটলার স্পষ্ট উপস্থিতি ধরা পড়ে। এরপর ধৃত আসামি মুকুলকে ক্লিনিকের টয়লেটে নিয়ে যাওয়া হলে তিনি নিজ হাতে তার পায়ুপথ দিয়ে একে একে পাঁচ পোটলা ইয়াবা বের করে দেন।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত প্রতিটি পোটলায় ১০০ পিস করে সর্বমোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। যার মোট ওজন ৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক ডিজিটাল স্কেলে ওজন করে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে জ্বালানি তেলের গুজবে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়, সংকট নেই বলছে প্রশাসন

সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার চোরাচালানের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা ও গুদাম সিলগালা

ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু: আদালতে নেওয়ার আগেই বাথরুমে গলায় ফাঁস

ঋণমুক্ত ৫,৮৯২ কৃষক, টেকসই উৎপাদনে গুরুত্বারোপ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

নদীপথে স্বাস্থ্যসেবা, দৌলতপুরে নোঙর করল বিশেষায়িত ভাসমান হাসপাতাল

শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের উদ্দেশে ডা. শফিকুর রহমানের শুভেচ্ছাপত্র রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর

দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন

দক্ষিণ মুগদায় রিকশা-বাইকের সংঘর্ষ, আহত মোটরসাইকেল আরোহী

গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

১০

শ্রমিক অধিকার ও কর্মসংস্থানে আইএলওর সঙ্গে নতুন অংশীদারিত্বের বার্তা দিল বাংলাদেশ

১১

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত ও স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

১২

ঢাবির জুলাই প্রদর্শনীতে ছাত্রশিবিরের অনুষ্ঠানে এমপি আরমানের মোবাইল চুরি

১৩

জাকসুর উদ্যোগে আধুনিক পরিবহন সেবা, জাবির বাসে লাইভ ট্র্যাকিং ব্যবস্থা

১৪

হাতিয়ায় ১৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে রক্তাক্ত সংঘর্ষ, মুখোমুখি এনসিপি-ঠিকাদারি পক্ষ

১৫

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

১৬

আদমদীঘিতে সার চোরাকারবারির অভিযোগ, কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন!!

১৭

জয়পুরহাটে পেটের ভেতরে ৫০০ পিস ইয়াবা, কারবারি গ্রেফতার

১৮

বগুড়ার শেরপুরে উল্টো পথের ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

১৯

গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি সই

২০