সর্বশেষ
||রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ||ধুনটে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ মাটি বাণিজ্য: নজরদারি নেই, আছে শুধু ‘লুকোচুরি’||শহীদ মিনারে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মব প্রতিরোধের গুরুত্ব তুলে ধরতে ‘শান্তির পথে’—পথনাটক||পচা-বাসি ও দুর্গন্ধময় দই-মিষ্টি বিক্রির দায়ে ‘সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’-কে ২ লাখ টাকা জরিমানাসহ হোটেল ম্যানেজারকে ৩মাসের কারাদণ্ড||বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা||অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার||কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা মেডিকেল এলাকায় অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান||রাজধানীতে ছিনতাইকারীর হামলায় সাউথইস্ট ইউনিভার্সিটির ছাত্রী আহত||নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বৈঠক: বেতন বৃদ্ধি নিয়ে নতুন কর্মসূচির আভাস!||রাজধানীর গুলিস্তানে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পথচারি
রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
২ এপ্রিল ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় সাউথইস্ট ইউনিভার্সিটির ছাত্রী আহত

রাজধানীর রমনা থানাধীন মিন্টু রোড এলাকায় ছিনতাইকারীদের হামলায় তাজবিয়া আহমেদ (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে মিন্টু রোডের পশ্চিম প্রান্তে এ ঘটনা ঘটে। আহত তাজবিয়া আহমেদ, পিতা কামাল আহমেদ, শান্তিনগরের বাসিন্দা এবং সাউথইস্ট ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

ভিকটিমের স্বজন ও প্রত্যক্ষদর্শী আবিদ হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, তাজবিয়া তার বোন ফারিয়া ও আবিদের সঙ্গে ওই এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাজবিয়া বাধা দিলে তারা তাকে লক্ষ্য করে নাক-মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে, ফলে তিনি রক্তাক্ত জখম হন।

এসময় তার বোন ফারিয়া বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় ছিনতাইকারীরা। এক পর্যায়ে তারা তাজবিয়ার একটি আইফোন ১২ প্রো ম্যাক্স ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আবিদ হাসান ও স্থানীয়রা আহত তাজবিয়াকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ধুনটে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ মাটি বাণিজ্য: নজরদারি নেই, আছে শুধু ‘লুকোচুরি’

শহীদ মিনারে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মব প্রতিরোধের গুরুত্ব তুলে ধরতে ‘শান্তির পথে’—পথনাটক

পচা-বাসি ও দুর্গন্ধময় দই-মিষ্টি বিক্রির দায়ে ‘সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’-কে ২ লাখ টাকা জরিমানাসহ হোটেল ম্যানেজারকে ৩মাসের কারাদণ্ড

বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা

অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা মেডিকেল এলাকায় অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় সাউথইস্ট ইউনিভার্সিটির ছাত্রী আহত

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বৈঠক: বেতন বৃদ্ধি নিয়ে নতুন কর্মসূচির আভাস!

রাজধানীর গুলিস্তানে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পথচারি

১০

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ, আগুনে দগ্ধ যুবক জাতীয় বার্ন ইনস্টিটিউটে

১১

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে শিশুদের ঠান্ডা ও হামের প্রকোপ, হাসপাতালে উপচে পড়া ভিড়

১২

শ্রীমঙ্গলের জুনায়েদ হত্যার অভিযুক্তদের দুই দিনের রিমান্ডে

১৩

অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ঔষধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড

১৪

কুলাউড়ায় ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

১৫

জনবল সংকটে স্বাস্থ্য সেবাবঞ্চিত চায়ের রাজ্যের সাধারণ মানুষ

১৬

শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেপ্তার

১৭

বাসাবোতে ছিনতাইঃ ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক ঢামেকে ভর্তি

১৮

কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

১৯

দৌলতপুরে হাম রোগের উপসর্গে আক্রান্ত ১০ শিশু, বাড়ছে উদ্বেগ

২০