সর্বশেষ
||আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ||বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার||বগুড়ার শেরপুরে ছাত্রদলের উদ্যোগে ৬০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ||কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা||বাকলিয়ায় পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে চসিক মেয়র ডা. শাহাদাত, দিলেন খাদ্য সহায়তা||আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর||পতেঙ্গায় কোস্ট গার্ডের হানা: ফেলে যাওয়া পৌনে ২ কোটি টাকার বিদেশি মদ জব্দ||৫ দিন পর কক্সবাজারের ট্রেন সচল, পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার||বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ||‎বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের সহায়তায় মাটিরাঙ্গা সেনা জোন
মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

Share this news with

বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন (Buprenorphine) ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

রোববার (১২ জুলাই) রাত ১২টা ১০ মিনিট থেকে ১টার মধ্যে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনী ইউনিটের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে একটি দল নওগাঁ থেকে ঢাকাগামী মৌ পরিবহন-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের সি-২ নম্বর আসনে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা এক যাত্রীর দেহ ও তার সঙ্গে থাকা একটি কালো ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ব্যাগের ভেতরে পুরোনো কাপড়ে মোড়ানো কালো পলিথিনের মধ্যে রাখা CUPIGESIC লেবেলযুক্ত বুপ্রেনরফাইন ইনজেকশনের ৩০০ অ্যাম্পুল উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ৬০০ মিলিলিটার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. ফরহাদ হোসেন (২৫)। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হরিতকিডাঙ্গা ইউনিয়নের আঙ্গুরত কলোনি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. মোজাম্মেল হক এবং মাতার নাম মোছা. গোলাপ বানু।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৩(ক) অনুযায়ী বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার পরিদর্শক মো. সামসুল আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ছাত্রদলের উদ্যোগে ৬০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

বাকলিয়ায় পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে চসিক মেয়র ডা. শাহাদাত, দিলেন খাদ্য সহায়তা

আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

পতেঙ্গায় কোস্ট গার্ডের হানা: ফেলে যাওয়া পৌনে ২ কোটি টাকার বিদেশি মদ জব্দ

৫ দিন পর কক্সবাজারের ট্রেন সচল, পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার

বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ

‎বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের সহায়তায় মাটিরাঙ্গা সেনা জোন

১০

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন

১১

‎দোয়ারাবাজারে অর্ধকোটি টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, ক্ষুব্ধ এলাকাবাসী

১২

চা-বাগানের ম্যানেজারের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার মামলা

১৩

ঢাকার মিরপুরে ডিবির অভিযানে বদলগাছির নারী হত্যা মামলার আসামি সৌখিন গ্রেপ্তার

১৪

ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

১৫

বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

১৬

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি

১৭

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড

১৮

দিরাইয়ের রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

১৯

বানের পানিতে ভেসে গেল রোয়াংছড়ির কৃষকের স্বপ্ন, পথে বসার শঙ্কা

২০