সর্বশেষ
||দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে যুবকের মাথায় হাতুড়ির আঘাত, হাসপাতালে ভর্তি||নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ||ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমতলীতে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত||বৈরী আবহাওয়ায় ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র||রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত চট্টগ্রাম, পানিবন্দি মানুষের পাশে চসিক মেয়র||মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ১জন নিহত ও ২জন আহত||পানির নিচে বান্দরবান, থামেনি মানুষের দুর্ভোগ||বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন-মোমবাতি তুলে দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ||শেরপুরে গরুভর্তি ট্রাকে ডাকাতি: ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ৩ ডাকাত গ্রেপ্তার, ৭টি গরু উদ্ধার||বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি
উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈরী আবহাওয়ায় ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

Share this news with

টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকি অব্যাহত থাকায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্তের মেয়াদ আবারও বাড়িয়েছে জেলা প্রশাসন। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসন ও জেলা পর্যটন সেল সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ করা হয়েছে।

এর আগে জেলা প্রশাসন প্রথম দফায় ৬ থেকে ১০ জুলাই এবং পরে দ্বিতীয় দফায় ১২ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল। তবে চলমান ভারী বর্ষণ, বৈরী আবহাওয়া এবং পাহাড়ধসের ঝুঁকি অব্যাহত থাকায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে যুবকের মাথায় হাতুড়ির আঘাত, হাসপাতালে ভর্তি

নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমতলীতে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ায় ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত চট্টগ্রাম, পানিবন্দি মানুষের পাশে চসিক মেয়র

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ১জন নিহত ও ২জন আহত

পানির নিচে বান্দরবান, থামেনি মানুষের দুর্ভোগ

বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন-মোমবাতি তুলে দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

শেরপুরে গরুভর্তি ট্রাকে ডাকাতি: ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ৩ ডাকাত গ্রেপ্তার, ৭টি গরু উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

১০

কল্পনার মাঠে বিশ্বকাপ দেখেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থীরা

১১

পাশের তিন উপজেলা ১০১ শয্যা পেলেও, বঞ্চিত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

১২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

১৩

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ

১৪

‘নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে’: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৫

বরগুনায় নিখোঁজ হওয়ার ৩ দিন পর পাওয়া গেলো আসাদুলের মরদেহ

১৬

বাদশাহ হারুনুর রশীদ ও ইমাম রেজার পাশে সমাহিত আয়াতুল্লাহ আলি খামেনি

১৭

বগুড়ার দুপচাঁচিয়ায় ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ আটক ১

১৮

চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিপাত: সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক, জানালেন মেয়র শাহাদাত

১৯

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

২০