সর্বশেষ
||জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী||‎মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ||মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক ২||জাবির ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্রের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি||চট্টগ্রামে রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে সিএমপির মতবিনিময় সভা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা||সরকারি অর্থে ১৫ হাজার স্বাস্থ্য কার্ড বস্তাবন্দী পরিত্যক্ত অবস্থায়||নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পিতা হত্যার অভিযোগে নেশাগ্রস্ত ছেলে গ্রেপ্তার||বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবসে নাগরিক সচেতনতার তাগিদ||কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ: পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার||চট্টগ্রামে টানা বর্ষণে ১৫ উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত, জনজীবন বিপর্যস্ত
সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি (সদর) প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা ৪ দিনের ভারী বর্ষণের পর কমেছে বৃষ্টি, রাঙ্গামাটির ৩০ আশ্রয়কেন্দ্রে ২,১৫৮ জন; ৬০ স্থানে পাহাড়ধস

Share this news with

টানা চার দিনের ভারী বর্ষণের পর রাঙ্গামাটিতে বৃষ্টি কমেছে। তবে পাহাড়ধসের ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাটি শক্ত না হওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

রাঙ্গামাটি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার ৩০টি আশ্রয়কেন্দ্রে মোট ২ হাজার ১৫৮ জন আশ্রয় নিয়েছেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে ছোট-বড় মিলিয়ে ৬০টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাউখালী উপজেলায় ৩০টি, কাপ্তাই উপজেলায় ১৫টি, রাঙ্গামাটি সদর উপজেলায় ১০টি, বাঘাইছড়ি উপজেলায় ৩টি এবং নানিয়ারচর উপজেলায় ২টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন রাঙ্গামাটির কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয় নেওয়া মানুষের খোঁজখবর নেন এবং বলেন, পাহাড়ি জেলার দুর্যোগ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে রাঙ্গামাটির জন্য ৫০০ মেট্রিক টন এবং খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ৪০০ মেট্রিক টন করে মোট ১ হাজার ৩০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট একযোগে চালু করা হয়েছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৪৪ মেগাওয়াটে পৌঁছেছে। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে। তবে যেসব এলাকায় প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে বা বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি হয়েছে, সেসব এলাকায় মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

জেলা প্রশাসন জানিয়েছে, আপাতত বৃষ্টি না থাকলেও পাহাড়ের মাটি এখনও নরম ও ঝুঁকিপূর্ণ রয়েছে। তাই নতুন করে পাহাড়ধসের আশঙ্কা এড়াতে আশ্রয়কেন্দ্রে অবস্থান অব্যাহত রাখার পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী

‎মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ

মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক ২

জাবির ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্রের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি

চট্টগ্রামে রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে সিএমপির মতবিনিময় সভা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

সরকারি অর্থে ১৫ হাজার স্বাস্থ্য কার্ড বস্তাবন্দী পরিত্যক্ত অবস্থায়

নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পিতা হত্যার অভিযোগে নেশাগ্রস্ত ছেলে গ্রেপ্তার

বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবসে নাগরিক সচেতনতার তাগিদ

কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ: পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার

চট্টগ্রামে টানা বর্ষণে ১৫ উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত, জনজীবন বিপর্যস্ত

১০

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১১

এআই দিয়ে এমপির ভুয়া ছবি প্রচারের অভিযোগে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

১২

টানা ৫ দিনের ভারী বর্ষণে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৩

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

১৪

টানা ৪ দিনের ভারী বর্ষণের পর কমেছে বৃষ্টি, রাঙ্গামাটির ৩০ আশ্রয়কেন্দ্রে ২,১৫৮ জন; ৬০ স্থানে পাহাড়ধস

১৫

বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত

১৬

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

চকরিয়া-মাতামুহুরীতে বন্যার অবনতি, পানিবন্দি ২ লাখের বেশি

১৮

কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, স্বর্ণসহ নগদ টাকা লুট

১৯

৬ ঘণ্টার টানা ৮৫ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ বগুড়া শহর

২০