
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদ-এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাশেদুল সিকদার এবং সাধারণ সম্পাদক মো. আরিফের যৌথ স্বাক্ষরে অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজমাইন সাকিব (১০ম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কাওসার উদ্দিন তুষার (১০ম ব্যাচ)।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইভান (কলাপাড়া), আবু নসর তোহা (গলাচিপা), ইমরান (বাউফল), তরিকুল ইসলাম সেজান (পটুয়াখালী সদর), মো. তুহিন সিকদার (মির্জাগঞ্জ), রাশেদুল ইসলাম শাওন (দশমিনা) এবং জিহাদ খলিফা (দুমকি)। সবাই ১০ম ব্যাচের শিক্ষার্থী।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিব খান রনি ও রবিন সাঞ্জাল (উভয়েই ১১তম ব্যাচ)। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মুন্নী আক্তার (১১তম ব্যাচ) এবং মেহেদী হাসান (১২তম ব্যাচ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে নবগঠিত আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন