মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
৪ জুলাই ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাগর উত্তাল থাকায় ইলিশ ধরা বন্ধ, উপকূলে ফিরছে হাজারো জেলে

Share this news with

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। বৈরী আবহাওয়ার মুখে পড়ে ভরা মৌসুমেও ইলিশ ধরা বন্ধ রেখে উপকূলে ফিরে আসতে বাধ্য হয়েছেন কয়েক হাজার জেলে। দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে নামলেও, প্রবল বাতাস আর বিশাল ঢেউয়ের কারণে টিকতে না পেরে বরগুনা ও তালতলী, পাথরঘাটাসহ উপকূলের বিভিন্ন নদ-নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে হাজারো ট্রলার। এতে ভরা মৌসুমে ইলিশ আহরণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জেলেরা জানিয়েছেন, দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে মাত্রই তারা সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু ইলিশের দেখা পাওয়ার আগেই তীব্র ঢেউ আর বৈরী আবহাওয়ার কারণে জাল গুটিয়ে বাধ্য হয়ে ঘাটে ফিরে আসতে হয়েছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি জানিয়েছে, দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় সমুদ্রে অবস্থান করা বেশিরভাগ ট্রলার তীরে ফিরে এসেছে। যারা এখনো সমুদ্রে রয়েছে তাদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। জেলেরা জানান, দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে তাদের জালে কিছুটা মাছ আহরণ হলেও বৈরী আবহাওয়ার কারণে কাঙ্ক্ষিত মাছ শিকার না করে ফিরে আসতে হয়েছে। ফলে ঋণ পরিশোধ নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় তারা।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং গভীর নিম্নচাপের কারণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে। এর ফলে দুর্ঘটনা এড়াতে এবং প্রাণহানি রোধে সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

—বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রচারিত আবহাওয়ার সতর্কবার্তা।

অধিদপ্তরটি আরও জানায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা আরও ঘনীভূত হতে পারে এবং সমুদ্র উত্তাল রয়েছে,এর প্রভাবে আগামী ৫ দিন (১২০ ঘণ্টা) দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১০

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

১১

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

১২

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১৩

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১৪

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১৫

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৮

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৯

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

২০