সর্বশেষ
||বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আবেদন, চান কার্যকর বাস্তবায়ন||বরগুনার আমতলীর প্রান কেন্দ্রে হতে যাচ্ছে মিনি স্টেডিয়াম||বগুড়ায় জমকালো আয়োজনে শুরু হলো শহীদ জিয়া ফুটবল একাডেমি টুর্নামেন্ট||বরগুনার তালতলীতে প্রীতি ম্যাচের আগেই আর্জেন্টিনা সমর্থকের ‘স্ট্রোকে’ মৃত্যু||পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন মুচলেকায় ছাড়া পাওয়া সেই যুবদল নেতা||সাঁতার শিখতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু||সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা; অভিযুক্ত গ্রেপ্তার||নবাগত পুলিশ সুপারের সঙ্গে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়||জাবিতে গোপনে ছবি তোলার অভিযোগ, মুচলেকায় ছাড়া পেলেন যুবদল নেতা||বগুড়ায় ৬৩ কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৩৩ হাজার ৭০৪ পরীক্ষার্থী
ফারহান লাবিব, - বগুড়া জেলা প্রতিনিধি
৩ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় জমকালো আয়োজনে শুরু হলো শহীদ জিয়া ফুটবল একাডেমি টুর্নামেন্ট

Share this news with

বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জমকালো আয়োজনে শুরু হয়েছে শহীদ জিয়া ফুটবল একাডেমি টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (৩ জুলাই) উদ্বোধনী এ খেলায় মুখোমুখি হয় সোনাতলা প্রমিলা একাদশ ও শহিদ জিয়া প্রমিলা একাদশ। ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ করার প্রত্যয়ে ম্যাচটি ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। তিনি নারী ফুটবলারদের হাতে ফুটবল তুলে দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নারী ফুটবলের প্রসার ও বিকাশে এ ধরনের আয়োজন আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, যুগ্ম আহ্বায়ক রিয়াজ আহমেদ, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন, যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি শিপন, ইমতিয়াজ পায়েলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে নারী ফুটবলে নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আবেদন, চান কার্যকর বাস্তবায়ন

বরগুনার আমতলীর প্রান কেন্দ্রে হতে যাচ্ছে মিনি স্টেডিয়াম

বগুড়ায় জমকালো আয়োজনে শুরু হলো শহীদ জিয়া ফুটবল একাডেমি টুর্নামেন্ট

বরগুনার তালতলীতে প্রীতি ম্যাচের আগেই আর্জেন্টিনা সমর্থকের ‘স্ট্রোকে’ মৃত্যু

পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন মুচলেকায় ছাড়া পাওয়া সেই যুবদল নেতা

সাঁতার শিখতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা; অভিযুক্ত গ্রেপ্তার

নবাগত পুলিশ সুপারের সঙ্গে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

জাবিতে গোপনে ছবি তোলার অভিযোগ, মুচলেকায় ছাড়া পেলেন যুবদল নেতা

বগুড়ায় ৬৩ কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৩৩ হাজার ৭০৪ পরীক্ষার্থী

১০

শহীদদের স্মরণে বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

১১

মনোহরদীতে এইচএসসি পরীক্ষায় ভুল এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের অভিযোগ, অব্যাহতি চার শিক্ষক

১২

বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

১৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু

১৪

বগুড়ায় র‍‍্যাব অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮, মাদক জব্দ

১৫

নওগাঁ গামী বিআরটিসি বাসে চলন্ত অবস্থায় চালকের মোবাইল গেম খেলার ভিডিও ভাইরাল, ব্যবস্থা গ্রহণে নির্দেশ

১৬

মামলার কয়েক ঘণ্টার মধ্যেই শিশু ধর্ষণচেষ্টার আসামি গ্রেফতার, রাজশাহীর বাগমারা থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক

১৭

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ২,২৯৫, নিখোঁজ প্রায় ৫০ হাজার; সাত দিনের রাষ্ট্রীয় শোক

১৯

সালিশ বৈঠক শেষে আদাবরে বিএনপি নেতা আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যা

২০