আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
২৯ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‎বিইউডিএস এর সভাপতি শাকিল-সাধারন সম্পাদক আশিক

Share this news with

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর ২০২৬-২৭ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়টির জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এক জরুরি সাধারণ সভার পরে সংগঠনটির পক্ষ থেকে নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়,বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (BUDS)’ প্রতিবছর গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচনের মাধ্যমে সাধারণ সদস্যদের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করে থাকে। এরই ধারাবাহিকতায় কার্যনির্বাহী পর্ষদ ২০২৬-২৭ এর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যথাক্রমে সভাপতি পদে শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আশিক উদ্দিন একমাত্র বৈধ প্রার্থী হওয়ায়, নির্বাচন কমিশন সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁদেরকে নির্বাচিত ঘোষণা করছে।
‎
‎বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর গঠনতন্ত্র অনুযায়ী তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন এবং আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সহ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আয়োজনের জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে।
‎
‎নবনির্বাচিত সভাপতি শাকিল আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের এবং সাধারণ সম্পাদক আশিক উদ্দীন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সোশিয়লজি বিভাগের শিক্ষার্থী।
‎
‎উল্লেখ্য; প্রতিবছর নির্বাচনের মাধ্যমে সভাপতি-সাধারন সম্পাদক নির্বাচিত হলেও এবছর কোনো প্রতিদ্বন্দ্বীতা না থাকায় শাকিল আহমেদ ও আশিক উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে অপমান ও হুমকির অভিযোগে মানববন্ধন

১

টেকনাফে বিস্ফোরক ও অস্ত্রের বড় চালান জব্দ, বিজিবির হাতে আটক ২

২

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৩

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের

৬

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী

৭

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

৮

‘পালিয়ে যাওয়া শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন’: আবুল হাসান রুবেল

৯

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

১০

নোয়াখালীতে ডিএনসি-এসআরবির যৌথ অভিযান: বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১১

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

১২

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

১৩

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

১৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

১৫

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

১৬

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

১৮

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ এতিমকে খাওয়ানোর আয়োজন করলেন নোবিপ্রবি উপাচার্য

১৯

স্ত্রীর চিকিৎসায় সঞ্চয় শেষ, ঋণ ৫০ লাখ; আরও প্রয়োজন ৭০ লাখ টাকা

২০