সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি (সদর) প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসক গোল্ডকাপ (প্রমীলা) ফুটবলে জুরাছড়ির গোলবন্যা, কাপ্তাইকে ৭-০ গোলে হার

Share this news with

রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ (প্রমীলা) ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে কাপ্তাই উপজেলাকে ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে জুরাছড়ি উপজেলা দল।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে। টুর্নামেন্টে খেলা শুরুর জন্য বেলুন আর ফ্যাস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. একরামুল রাহাত, পিএসসি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর বকিব, পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সাইফুল ইসলাম ভুট্টোসহ ক্রীড়া সংগঠক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক দর্শক।

খেলা শুরুর আগে অনুষ্ঠানে আগত অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারপর খেলা শুরু হয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা জুরাছড়ি মাত্র ৬ মিনিটেই প্রথম গোল করে এগিয়ে যায়। এরপর একের পর এক আক্রমণে কাপ্তাইয়ের রক্ষণভাগকে ভেঙে দিয়ে মোট সাতটি গোল করে বড় জয় নিশ্চিত করে।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন জুরাছড়ি উপজেলার খেলোয়াড় শান্তনা চাকমা। দুর্দান্ত এই নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

২

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৩

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

৪

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

৫

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

৬

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

৭

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

৮

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

৯

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১২

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

১৩

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

১৪

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

১৫

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

১৬

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৭

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

১৮

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১৯

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

২০