ঢামেক প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ৫:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বনানীতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা ব্যক্তি

—প্রতীকী ছবি।

Share this news with

রাজধানীর বনানী থানাধীন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গতকাল বুধবার (২৫ মার্চ) আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি বনানী এলাকার রেললাইনের আশেপাশে অবস্থান করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে পড়ে থাকেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন।

উদ্ধারকারী হিসেবে পরিচয় পাওয়া গেছে ফায়ার সার্ভিসের ড্রাইভার সাখাওয়াতের। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করেন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা আহতের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

পরে একই দিন রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে তাকে ঢামেক এর জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তবে এখনো তার পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় বনানী থানা পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে অপমান ও হুমকির অভিযোগে মানববন্ধন

১

টেকনাফে বিস্ফোরক ও অস্ত্রের বড় চালান জব্দ, বিজিবির হাতে আটক ২

২

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৩

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের

৬

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী

৭

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

৮

‘পালিয়ে যাওয়া শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন’: আবুল হাসান রুবেল

৯

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

১০

নোয়াখালীতে ডিএনসি-এসআরবির যৌথ অভিযান: বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১১

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

১২

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

১৩

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

১৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

১৫

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

১৬

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

১৮

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ এতিমকে খাওয়ানোর আয়োজন করলেন নোবিপ্রবি উপাচার্য

১৯

স্ত্রীর চিকিৎসায় সঞ্চয় শেষ, ঋণ ৫০ লাখ; আরও প্রয়োজন ৭০ লাখ টাকা

২০