
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ‘জাবিয়ান ট্র্যাক’ নামে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
আজ শনিবার ( ২৭ জুন) বিকাল ৪ টায় জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩ তম বার্ষিক সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
উপাচার্য জানান, ‘জাবিয়ান ট্র্যাক’ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষা ব্যবস্থাপনা, ফলাফল ব্যবস্থাপনা, পরীক্ষার আবেদন, ফি পরিশোধ, প্রবেশপত্র ডাউনলোড, ফলাফল প্রকাশ এবং একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে এই প্ল্যাটফর্মের সঙ্গে হল মডিউল, বিভাগীয় মডিউল, প্রশাসনিক সেবা এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সেবাও যুক্ত করা হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও আধুনিক, সহজ এবং প্রযুক্তিনির্ভর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন