এ এম ফাহাদ, খাগড়াছড়ি (মাটিরাঙ্গা) প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাটিরাঙ্গায় অস্ত্র ও গোলাবারুদ সহ ইউপিডিএফ’র তিন সদস্য আটক

Share this news with

‎খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা জোনের নেতৃত্বে যৌথ অভিযানে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ  এর তিন সদস্যকে আটক করেছে, সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) বিশেষ টহল দল।

‎আটককৃতরা হলেন- গুইমারার হাফছড়ি ইউনিয়ন, লক্ষ্যসি পাড়া ২নং ওয়ার্ডের থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), কলা পাড়া, গুইমারা সদর ইউনিয়ন, ৯নং ওয়ার্ডের সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭),  মাটিরাঙ্গা সদর ইউনিয়ন, ৯নং ওয়ার্ড, মানসি পাড়ার দূর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।

‎এ সময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্ধুক, ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন  ও ১টি ছুরি  উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (‎২৫ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মাটিরাঙ্গা সেনা জোনের একটি বিশেষ টহল দল মাটিরাঙ্গা উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া ও কুলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।

‎মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, আটককৃতদের ‌আইনি পক্রিয়ার মাধ্যমে আদাল‌তে প্রেরণ করা হবে।

‎মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১০

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১১

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১২

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৫

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৬

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৭

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৮

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

১৯

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

২০