সর্বশেষ
||শ্রম অভিবাসন খাত সংস্কারে নতুন জোটের আত্মপ্রকাশ, দ্বিপাক্ষিক শ্রম চুক্তির দাবি||দিনরাত মিলিয়ে ১৪ ঘণ্টা লোডশেডিং, দিশেহারা ধুনটের মানুষ||ঠাকুরগাঁওয়ে ফিড নিয়ে অভিযোগ, ৮২ বস্তা জব্দ; জরিমানা ৩০ হাজার||সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ||চাঁপাইনবাবগঞ্জে বিচারকের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ, এজলাসে ভাঙচুরের অভিযোগ||সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ‘ভাইরাল মিজান’||জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা||রাজধানীর জিরো পয়েন্টে অজ্ঞান পার্টির খপ্পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী||বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন||ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ
এন.এ, বিশেষ প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রম অধিকার ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিয়ে USTR প্রতিনিধিদলের সঙ্গে বিটিএমএ’র গঠনমূলক বৈঠক

Share this news with

ঢাকা: বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)-এর গুলশান কার্যালয়ে বিটিএমএ’র নেতৃবৃন্দ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের মধ্যে শ্রম অধিকার, টেকসই সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিটিএমএ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সাবেক সহ-সভাপতি হোসেন মেহমুদ। সভায় বিটিএমএ’র সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার বাংলাদেশের প্রাইমারি টেক্সটাইল খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে এ শিল্পের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রধান ব্যাকওয়ার্ড লিংকেজ খাত হিসেবে টেক্সটাইল শিল্প দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, টেকসই শিল্পায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে বিটিএমএ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

সভায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে বেসরকারি খাতের কার্যকর অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনাকালে মার্কিন প্রতিনিধিদল বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় শ্রম অধিকার সুরক্ষা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমমান অনুসরণ এবং সরবরাহ শৃঙ্খলে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া শ্রম আইন ও শ্রমনীতি সংশ্লিষ্ট চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিটিএমএ’র পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্প আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর মৌলিক নীতিমালা এবং জাতীয় শ্রম আইন অনুসরণ করে শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রেখে আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকার, শিল্পমালিক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং টেকসই ও দায়িত্বশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম অভিবাসন খাত সংস্কারে নতুন জোটের আত্মপ্রকাশ, দ্বিপাক্ষিক শ্রম চুক্তির দাবি

দিনরাত মিলিয়ে ১৪ ঘণ্টা লোডশেডিং, দিশেহারা ধুনটের মানুষ

ঠাকুরগাঁওয়ে ফিড নিয়ে অভিযোগ, ৮২ বস্তা জব্দ; জরিমানা ৩০ হাজার

সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে বিচারকের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ, এজলাসে ভাঙচুরের অভিযোগ

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ‘ভাইরাল মিজান’

জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা

রাজধানীর জিরো পয়েন্টে অজ্ঞান পার্টির খপ্পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন

ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

১১

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার

১২

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২

১৩

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি

১৪

ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

১৬

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

১৭

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

১৮

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

১৯

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

২০