মিজানুর রহমান, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদিতমারীতে সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১০, কারাগারে প্রেরণ

Share this news with

লালমনিরহাটের আদিতমারীতে সরকারি কাজে বাধা প্রদান, সরকারি গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে জেলা পুলিশ ও আদিতমারী থানা পুলিশ তাদের আটক করে। কারাগারে

আটক ব্যক্তিরা হলেন- রাশেদুল মিয়া (২০), মেহেদী হাসান (২০), জাহিদ হাসান (২২), ফজলুল হক (৪৩), আসাদুজ্জামান (৪৫), আব্দুর রশিদ (৬২), আনন্দ কুমার (২০), উত্তম কুমার (২০), নীলকান্ত (৪০) এবং জীবন চন্দ্র বর্মণ (২৪)।
ঘটনার সূত্রপাত হয় গত সোমবার (১৬ জুন) আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে ব্র্যাকের প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রাণী নিখোঁজ হওয়ার ঘটনায়। পরদিন একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিধান চন্দ্র বর্মণের বাড়িতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। তারা বাড়িঘর ভাঙচুর করে এবং আত্মগোপনে থাকা বিধানকে আটক করে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা বিধান চন্দ্র বর্মণের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই দিন সন্ধ্যায় হত্যাকাণ্ডের সন্দেহভাজন বিধান চন্দ্র বর্মণ (২৫) ও তার বাবা রণজিৎ চন্দ্র বর্মণকে (৪৮) আটক করে থানায় নেওয়ার সময় জনতা তাদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর চারটি সরকারি যানবাহন ভাঙচুর করে। এতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিবসহ ৩৭ জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ ঘটনায় সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার (১৮ জুন) পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা প্রায় ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান শুরু করলে প্রথম দফায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৯ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এদিকে অভিযানের পর থেকে পুরো এলাকায় গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক পুরুষ সদস্য বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকায় ভেলাবাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “সরকারি কাজে বাধা প্রদান, সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০