আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রভাবশালীর থাবায় কুয়াকাটায় বিনিয়োগকারী অসহায়: বুলডোজারে ভেঙে ফেলা হলো সীমানা প্রাচীর

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

কুয়াকাটায় পর্যটন শিল্পে বিনিয়োগ করে এখন চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন বিনিয়োগকারীরা। উন্নয়নের আশায় বিনিয়োগ করা এক উদ্যোক্তার সীমানা প্রাচীর রাতের আঁধারে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কুয়াকাটার প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে বেঙ্গল গেস্ট হাউজ এবং শশী কটেজের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিনিয়োগকারী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ১০ ফুটের একটি হাঁটার রাস্তা ছিল। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জমির মালিকরা রাস্তার জন্য জমি ছেড়ে দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছিলেন।

কিন্তু গত দুই দিন আগে ( ১১ জুন) গভীর রাতে পৌরসভার ভেকু ব্যবহার করে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।

ভুক্তভোগী বিনিয়োগকারী এড. সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, “আমরা ঢাকা থেকে এখানে বিনিয়োগ করতে এসেছি। কোনো প্রকার আইনি নোটিশ ছাড়াই রাতের আঁধারে আমার প্রজেক্টের বাউন্ডারি ওয়াল ভেঙে দেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছে, তারা স্থানীয়ভাবে প্রভাবশালী। বাধা দিতে গেলে আমাকে হুমকি দেওয়া হয়েছে।”

এই ভাঙচুরের ফলে স্থানীয় পর্যায়ে মারাত্মক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী জানান, দেয়াল ভাঙার সময় পানি নিষ্কাশনের পাইপলাইন ভেঙে ফেলা হয়েছে এবং বক্স কালভার্টটি মাটির নিচে চাপা পড়ে গেছে। ফলে ওই এলাকার ৩-৪টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।

পর্যটন নগরী কুয়াকাটার সার্বিক পরিবেশ ও বিনিয়োগকারীদের আস্থা রক্ষায় স্থানীয় প্রশাসন ও উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। তিনি অবিলম্বে এই অরাজকতার বিচার ও ক্ষতিগ্রস্ত সম্পদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় তিনি উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এলাকাবাসী বলছেন, পর্যটন কেন্দ্রের এমন অস্থিতিশীল পরিস্থিতি পর্যটকদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে বিনিয়োগকারীরা কুয়াকাটা বিমুখ হয়ে পড়বেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

১০

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

১১

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১২

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

১৪

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১৫

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

১৬

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১৮

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৯

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০