সর্বশেষ
||বরগুনার তালতলী থানা ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা||বিশ্বকাপের উন্মাদনায় রামগঞ্জে ব্রাজিল বাড়ি সাজলো শিক্ষক শিমুল কান্তি দাস||মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর জনসভা||দোয়ারাবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার||আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে||পত্নীতলায় একদিনে তিন অস্বাভাবিক মৃত্যু, আইনগত ব্যবস্থা গ্রহণ||বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ||ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ ডাকাত||জমি বিরোধের সালিশ শেষে ছোট ভাইকে কুপিয়ে জখম, রাউজানে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা||৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদযাপিত

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর জনসভা

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি স্বশরীরে পরিদর্শনকালে জেলা বিএনপি'র আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ । ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

রাজনগরের পরিবর্তে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর জনসভা, পরিদর্শনে শীর্ষ নেতারা।

আগামী ১৭ই জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত জনসভার স্থান চূড়ান্ত করা হয়েছে। অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত রাজনগর উপজেলার অনুষ্ঠানটি পুরোপুরি বাতিল করে এখন জেলা সদরের ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (গভমেন্ট স্কুল মাঠ) এই মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন গণমাধ্যমকে স্থান পরিবর্তনের এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

সরকার গঠনের পর মৌলভীবাজার জেলায় এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর। এই ঐতিহাসিক জনসভা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক কৃষকদের ভাগ্যবদলে সরকারের অন্যতম মেগা উদ্যোগ ‘কৃষি কার্ড’ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি এই কৃষি কার্ড নিতে জেলার হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষের মাঝে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে ভেন্যু চূড়ান্ত হওয়ার পরপরই শনিবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি স্বশরীরে পরিদর্শনে আসেন জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শন শেষে জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন সাংবাদিকদের বলেন, ‘প্রশাসনিক ও কৌশলগত কারণে রাজনগরের ভেন্যুটি বাতিল করে জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেন্যু পরিবর্তন হলেও নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা আরও দ্বিগুণ হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষকদের ‘কৃষি কার্ড’ প্রাপ্তির ঘোষণা আসায় পুরো জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। ১৭ই জুনের জনসভা মৌলভীবাজারের ইতিহাসে সর্ববৃহৎ গণসমাবেশে রূপ নেবে।”

দলীয় সূত্র জানায়, জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী মৌলভীবাজারের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, চা-শ্রমিকদের কল্যাণ এবং কৃষি খাতের আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।

আকস্মিক ভেন্যু পরিবর্তনের পর মৌলভীবাজার পৌরসভা এলাকায় এখন প্রস্তুতির তোড়জোড় তুঙ্গে। জনসভাকে সফল করতে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে মাঠের ভেতর ও বাইরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রিয় নেতাকে বরণ করতে তোরণ, ব্যানার ও ফেস্টুনে সেজে উঠছে পুরো মৌলভীবাজার শহর।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার তালতলী থানা ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

বিশ্বকাপের উন্মাদনায় রামগঞ্জে ব্রাজিল বাড়ি সাজলো শিক্ষক শিমুল কান্তি দাস

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর জনসভা

দোয়ারাবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে

পত্নীতলায় একদিনে তিন অস্বাভাবিক মৃত্যু, আইনগত ব্যবস্থা গ্রহণ

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ

ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ ডাকাত

জমি বিরোধের সালিশ শেষে ছোট ভাইকে কুপিয়ে জখম, রাউজানে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদযাপিত

১০

দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

১১

বগুড়ায় বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ

১২

হোসেনপুরে পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

ঠাকুরগাঁও পীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

গোপনে স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে বরগুনায় গৃহবধূর আত্মহত্যা

১৬

রোগীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন কর্মসূচি: স্বাস্থ্য মন্ত্রী

১৭

লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ

১৮

আটোয়ারীতে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও’র নির্দেশে রাতেই শুরু হচ্ছে ড্রেন পরিষ্কার কার্যক্রম, উচ্ছেদের নোটিশ

১৯

বড় পর্দায় বিশ্বকাপ উন্মাদনা: জাবিতে খেলা দেখার আয়োজন জাকসুর

২০