সর্বশেষ
||জাবির প্রক্টর পদে পরিবর্তন, দায়িত্ব নিলেন অধ্যাপক জাকির হোসেন||প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের আহ্বান||চীনের লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ||রোয়াংছড়িতে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন||হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ||আকাশ-মাসউদের নেতৃত্বে কুবির বাংলা বিভাগের ভাষা-সাহিত্য পরিষদ||সোনালী আঁশ এখন সোনালী অতীত||নন্দীগ্রামে পীরপাল নিয়ে উত্তেজনায় আদালতে পাল্টাপাল্টি মামলা||ধুনটে ইয়াবাসহ যুবক আটক, মাদক মামলায় কারাগারে প্রেরণ||ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার তালতলী থানা ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

Share this news with

বরগুনার তালতলী থানায় কর্মরত মো.ফারুক গাজী (৫৫) নামের এক পুলিশ কনস্টেবল থানার ব্যারাকে বিষপান (গ্যাস ট্যাবলেট খেয়ে) করে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে জানা যায়।

তালতলী থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (শনিবার, ১৩ জুন) রাতে ডিউটি শেষ করে ভোরের দিকে থানার ব্যারাকে এসে ঘুমিয়ে পড়েন কনস্টেবল ফারুক গাজী।

পরবর্তীতে আজ রোববার (১৪ জুন) সকালের কোনো এক সময় তিনি ব্যারাকে বসেই ‘গ্যাস ট্যাবলেট’ (এক ধরনের কীটনাশক ঔষধ ) সেবন করেন। কিছুক্ষণের মধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ব্যারাকের অন্য পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মনে করা হচ্ছে আত্মহত্যার আগে ফারুক গাজী একটি চিরকুট লিখে গেছেন। তবে চিরকুটে কী লেখা ছিল বা আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ কী, তা সুষ্ঠু তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করেনি পুলিশ।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তার লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা যায়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির প্রক্টর পদে পরিবর্তন, দায়িত্ব নিলেন অধ্যাপক জাকির হোসেন

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের আহ্বান

চীনের লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ

রোয়াংছড়িতে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

আকাশ-মাসউদের নেতৃত্বে কুবির বাংলা বিভাগের ভাষা-সাহিত্য পরিষদ

সোনালী আঁশ এখন সোনালী অতীত

নন্দীগ্রামে পীরপাল নিয়ে উত্তেজনায় আদালতে পাল্টাপাল্টি মামলা

ধুনটে ইয়াবাসহ যুবক আটক, মাদক মামলায় কারাগারে প্রেরণ

ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১

১০

ভূরুঙ্গামারীতে গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

১১

যমুনার ভাঙনে ধুনটে বিলীন হচ্ছে ফসলি জমি-ভিটেমাটি, অস্তিত্ব সংকটে শহরাবাড়ী

১২

বগুড়ার শেরপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা

১৩

স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রান্সফরমার চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

১৪

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

১৫

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন

১৬

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন

১৭

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

১৯

মাদকবিরোধী বার্তায় কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল

২০