আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় এর উদ্যোগে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালাইয় অংশগ্রহনকারী শিক্ষার্থীবৃন্দ। ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’— প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় দরিদ্র পরিবারের স্কুলগামী কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ রোধ ও প্রশিক্ষণে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় শিক্ষার্থীদের ২০০ টাকা সঞ্চয়ের বিপরীতে সরকার ৪০০ টাকা দেবার এমন প্রতিশ্রুতি দেন পল্লী উন্নয়ন কর্মকর্তারা।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় এর উদ্যোগে শনিবার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যাড়য়নরত ১০০ জন কিশোরী অংশগ্রহণ করে।

বিআরডিবি পটুয়াখালীর উপপরিচালক মুহাম্মদ হাসানুল হক মোল্লার সভাপতিত্ব আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব স্বপন কুমার বসু। বিশেষ অতিথি ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব কুতুব উল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, বিআরডিবি ইউসিসিএ লিমিটেড কলাপাড়ার চেয়ারম্যান ফোরকান হোসেন তালুকদার এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহিরুল ইসলাম মিরন।

কর্মশালার সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মো. নেছার উদ্দিন।

এ সময় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তারা বলেন, কিশোরীদের শিক্ষিত ও সচেতন করে গড়ে তুলতে পারলে সমাজে বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা হ্রাস পাবে।

প্রশিক্ষণ শেষে যেসব কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের মাঝে প্রণোদনাসহ চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ সামগ্রী এবং ১০০ জন কিশোরী সদস্যের মধ্যে পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছে দিতে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

১০

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

১১

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১২

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

১৪

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১৫

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

১৬

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১৮

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৯

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০