লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিজিএফ চাল না পেয়ে ফিরে যাচ্ছে অসহায়-দুস্থ মানুষ, আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

—বরাদ্দকৃত সরকারি ভিজিএফ চাল না পেয়ে ফিরে যাচ্ছেন অসহায় দুস্থ মানুষ।

Share this news with

নীলফামারীর কিশোরগঞ্জের নিতাই ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ভিজিএফ চাল না পেয়ে ফিরে যাচ্ছেন অসহায় দুস্থ মানুষেরা। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুর বিরুদ্ধে চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নিতাই ইউনিয়নের বেলতলি বাজারের গোডাউনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

চাল বিতরণের সময়ে দেখা যায়, তালিকায় নাম থাকলেও অনেক অসহায় দুস্থ মানুষ চাল না পেয়ে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগীদের মধ্যে অনেকে বয়োবৃদ্ধ, কেউ বিধবা, কেউ স্বামী পরিত্যক্তা। আবার কেউ এমন আছেন যারা চলাফেরা করতে পারেন না বা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করেন। তারাই এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চাল নিতে এসে তালিকায় নাম থেকেও চাল না পেয়ে অনেক বৃদ্ধা অসহায় নারী চোখের পানি ফেলতে ফেলতে ফিরে যান। প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের নাম তালিকায় থেকেও তারা চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।

আরও দেখা যায়, সুবিধাভোগীদের মধ্যে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও যারা চাল পেয়েছেন তাদের পরিমাণে কম দেওয়া হয়েছে। কেউ ৭ কেজি আবার কেউ ৮ কেজি চাল পেয়েছেন।

ভুক্তভোগী রাশিদা বেগম বলেন, আমাকে ভিজিএফ চাল নেওয়ার জন্য স্লিপ দেওয়া হয়েছে। তবে এখানে সকালে এসে লাইনে দাঁড়িয়ে থেকেও চাল পাইনি। আমি আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকি। খুব গরীব মানুষ, ঈদে একটু ভালো খাবো সে অবস্থাও নাই।

আরেক ভুক্তভোগী প্রতিবন্ধী আলতানুর রহমান বলেন, আমি প্রতিবন্ধী মানুষ। চলাফেরা করতে পারিনা। আমাকে এবার ঈদে ১০ কেজি চালের জন্য স্লিপ দেওয়া হয়েছে। তবে এখানে এসে সকাল থেকে দাঁড়িয়ে থেকেও পেলাম না। এখন চিন্তা হচ্ছে পরিবারের লোকজন কি খাবে।

চাল পাওয়া সুবিধাভোগী কহিনুর বেগম বলেন, আমাকে ১০ কেজি চালের স্লিপ দিয়েছিলো কিন্তু পরিমাণে পেয়েছি ৭ কেজি। সরকারি বরাদ্দ সঠিক দেওয়ার কথা থাকলেও সেটি পাইনি। আমাদের কম দিয়ে চেয়ারম্যান চাল আত্মসাৎ করছে।

এবিষয়ে নিতাই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোত্তাকিমুর রহমান আবু বলেন, চাল শেষ হওয়ার কারনে হয়তো দেয়া হয়নি। তবে কেউ চাল কম পেয়েছে সেটা আমার জানা নাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, নিতাই ইউনিয়ন পরিষদে ২ হাজার ৭৮৭ কার্ডের বিপরীতে ২৭ দশমিক ৮৭০ মেট্রিক টন চাল বরাদ্দ ছিলো । সেখানে কাউকে কম দেওয়ার সুযোগ নাই। বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে ককটেল বিস্ফোরণ

১

বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২

শিক্ষার্থীদের নিরাপত্তা উপেক্ষা করে ফুটবল দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য

৩

ধুনটে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল চার মোটরসাইকেল

৪

রাজশাহীর দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

৫

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ৩৫ হাজার টাকাসহ তিন দফা দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

৬

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

৭

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৮

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

৯

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

১০

‎শ্বাসরোধে হত্যা করা হয় নুহাকে, দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১১

শাহবাগে জেডিপির বিক্ষোভ মিছিল, শেষ হবে টিএসসিতে

১২

জলবায়ু ন্যায়বিচার: বাংলাদেশের প্রাপ্য কি নতুন ঋণের বোঝা?

১৩

বগুড়ার আজিজুল হক কলেজে ছাত্রদলের প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৪

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

১৫

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১৬

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, ইউপি সদস্যের লাশ হস্তান্তর

১৭

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১৮

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ১

১৯

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

২০