সর্বশেষ
||উজ্জ্বল মিয়া হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।||ববি শিক্ষার্থী সুজনের ‘থান্ডারবোল্ট’ মিসাইল নিয়ে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ||কুমিল্লার সাবেক এমপি বাহারকে ফেরত এনে বিচারের দাবিতে বিক্ষোভ||শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা||দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর ‘হামের’ হটস্পট, জানে না স্বাস্থ্য বিভাগ||পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল||বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর||রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক||বরগুনার তালতলীতে ৩০৩পিস ইয়াবা সহ আটক ১||বান্দরবানে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর ‘হামের’ হটস্পট, জানে না স্বাস্থ্য বিভাগ

Share this news with

কুমিল্লায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা সবচেয়ে বেশি দেবিদ্বার উপজেলায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়া কুমিল্লার বাসিন্দা শিশুদের মধ্যে ২০ শতাংশের বেশি এসেছে দেবিদ্বার উপজেলা থেকে। মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু করে জুনের চলতি সপ্তাহ পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে কুমিল্লার বাসিন্দা ১ হাজার ২০৯ জন শিশুর মধ্যে ২৬০ জন শিশু এসেছে দেবিদ্বার উপজেলা থেকে। এরপরেই হামে আক্রান্ত বেশি শিশু সংখা রয়েছে তার পার্শ্ববর্তী উপজেলা চান্দিনায় ১৫৪ জন এবং অপর পার্শ্ববর্তী উপজেলা মুরাদনগর ১৪০ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের প্রধান প্রফেসর মিয়া মনজুর আহমেদ জানান, ‘চান্দিনা দেবিদ্বার মুরাদনগর এই অঞ্চলটিকে যদি একটি ‘হটস্পট’ ধরা হয়, তাহলে এই স্পট থেকেই ৪৫ শতাংশের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছে। আমরা নিজস্ব পদ্ধতিতে কুমিল্লার কোন উপজেলা থেকে কতজন হামে আক্রান্ত শিশু চিকিৎসা নিতে এসেছে তা বের করেছি। এর মধ্যে দেখা গেছে মুরাদনগর, দেবিদ্বার ও চান্দিনা এই পাশাপাশি এলাকাগুলোতে আমি আক্রান্ত শিশুসংখ্যা সবচেয়ে বেশি।’

প্রফেসর মিয়া মনজুর আহমেদ আরো জানান,’ এসব উপজেলা থেকে আসা হামে আক্রান্ত রোগীর বয়স ছয় মাস থেকে দুই বছর। জেলা সিভিল সার্জন কার্যালয় চাইলেই এই অঞ্চলটির প্রতি আলাদা সচেতনতামূলক কার্যক্রম ঘোষণা করতে পারে। সেখানে টিকা নেয়ার হার কেমন কিংবা টিকা না নেয়ার প্রবণতা কেমন সেই বিষয়গুলো বের করে আলাদাভাবে পদক্ষেপ নিলে হামের সংক্রমণ কমিয়ে আনা যেতে পারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব রত কর্মকর্তারাও এখানে চাইলে ওই এলাকার নাম সংক্রমণ কমিয়ে আনতে কাজ করতে পারেন।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হাম আইসোলেশন ইউনিটের তথ্য মতে, চলতি বছর সংক্রমণ শুরুর পর থেকে হাসপাতালটিতে মোট ১৪৫৮ জন হামে আক্রান্ত শিশু চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে মৃত্যুবরণ করেছে ৬ জন। অন্যান্য হাসপাতালে রেফার করা হয়েছে ১৪ জনকে। ২৪৯ জন এসেছে জেলার বাইরে অন্যান্য জেলা থেকে।

কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি হামে আক্রান্ত শিশু এসেছে দেবিদ্বার উপজেলা থেকে ২৬০ জন, চান্দিনা উপজেলা থেকে ১৫৪ জন, মুরাদনগর উপজেলা থেকে ১৪০ জন, আদর্শ সদর ১০০ জন, সদর দক্ষিণ উপজেলা ৫৩ জন, বরুড়া উপজেলা ৭৫ জন, ব্রাহ্মণ পাড়া উপজেলা ৫২ জন, নাঙ্গলকোট উপজেলায় ৮৪ জন, চৌদ্দগ্রাম উপজেলা ৩৭ জন, লালমাই উপজেলা ২৯ জন, তিতাস উপজেলা দুইজন, হোমনা উপজেলার ১৯ জন, লাকসাম উপজেলা ৬৭ জন, বুড়িচং উপজেলার ৩৬ জন, দাউদকান্দি উপজেলার ১৫ জন, মনোহরগঞ্জ উপজেলার ৮৭ জন এবং মেঘনা উপজেলার একজনও নেই। জেলার বাইরে থেকে চিকিৎসা নিতে এসেছেন ২৫৯ জন। এই মৌসুমে মোট চোদ্দোশো আটান্ন জন শিশু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১ জন। মোট ১৭৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৬৫৭ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। এরমধ্যে নিশ্চিত হাম রোগী ১১৫ জন এবং সন্দেহজনক উপসর্গ সহ হাম আক্রান্তের সংখ্যা ২২০০ জন।

এদিকে দেবিদ্বার উপজেলায় হামে আক্রান্ত শিশু সংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান দিতে পারেনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিজেও জানেন না জেলায় আক্রান্ত শিশুর সংখ্যা কত দেবিদ্বার উপজেলায়। দেবিদ্দার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহিবুস সালাম খান, আমার উপজেলা হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে আমি তাদের তথ্য জানি। বাকি তথ্য জেলা স্বাস্থ্য বিভাগ দিতে পারবে।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান বলেন, আমাদের উপজেলায় যারা চিকিৎসা নিতে আসে আমরা তাৎক্ষণিক সর্বোচ্চ চিকিৎসা দেই। তবে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা কত তা জানা নেই।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান বলেন, আমরা চেষ্টা করছি তথ্য সংগ্রহের।কুমিল্লা স্বাস্থ্য বিভাগ আলাদাভাবে কোন এলাকাগুলোতে হামের প্রাদুর্ভাব বেশি সে নিয়ে কোন তথ্য দিতে পারেনি। জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, ‘কোন কোন এলাকায় প্রাদুর্ভাব বেশি তা বের করা না হলেও, সব জায়গায় হামের সংক্রমণ সমান।’

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, দেবিদ্বার, চান্দিনা ও মুরাদনগর এই তিন উপজেলাতে কেন হামের সংক্রমণ বেশি এই বিষয়গুলো খতিয়ে দেখতে জেলা সিভিল সার্জন এর কাছে জানতে চাওয়া হবে। সেখানে টিকা নেওয়ার হার কিংবা টিকা থেকে ঝরে পড়ার হার কেমন সে বিষয়গুলো আমরা জানতে চাইব।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজ্জ্বল মিয়া হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

ববি শিক্ষার্থী সুজনের ‘থান্ডারবোল্ট’ মিসাইল নিয়ে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার সাবেক এমপি বাহারকে ফেরত এনে বিচারের দাবিতে বিক্ষোভ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর ‘হামের’ হটস্পট, জানে না স্বাস্থ্য বিভাগ

পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক

বরগুনার তালতলীতে ৩০৩পিস ইয়াবা সহ আটক ১

বান্দরবানে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

১০

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন ড্রাম ট্রাকের ধাক্কা, কেবিনে আটকা চালক

১১

ইমামতি ও সরকারী ভাতা বিরোধ— ইমামকে অব্যাহতি নিয়ে মুখোমুখি ধুনটের মসজিদ কমিটি ও ইমাম

১২

বিশ্বকাপ উন্মাদনা: বাংলার পাশে রাবির আকাশে উড়ছে ৪৮টি দেশের পতাকা

১৩

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধি-বিধান প্রতিপালনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

সান্তাহারে ৯ কোটি টাকা ব্যয়ে সাইলো সড়ক সংস্কার কাজে অনিয়ম, জনমনে অসন্তোষ

১৫

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৬

ফিফা বিশ্বকাপ ২০২৬: তিন দেশে ফুটবলের মহাযজ্ঞ, ৪৮ দলের রেকর্ড ভাঙা রোমাঞ্চ

১৭

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

১৮

দৌলতপুরে মেহেরচন্ডি মুখী কচুর প্রদর্শনী মাঠ দিবস, লাভজনক চাষে কৃষকদের আগ্রহ

১৯

কলাপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ: অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

২০