আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
৭ জুন ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনের ইউনান ইউনিভার্সিটির আমন্ত্রণে ১২ দিনের চীন সফরে যাচ্ছেন রাবি ছাত্রদল নেতা রাবিত

Share this news with

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাবি মানবাধিকার বিষয়ক সম্পাদক রাফায়েতুল আহম্মেদ (রাবিত) আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন China-South Asia Young Envoys Program 2026-এ অংশগ্রহণের জন্য চীন যাচ্ছেন। চীনের ইউনান ইউনিভার্সিটির আমন্ত্রণে আয়োজিত এই কর্মসূচিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী ও যুব নেতারা অংশ নিবেন।

রাফায়েতুল রাবিত বর্তমানে রাবি শাখা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাকসু নির্বাচন ২০২৫-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী ছিলেন। শিক্ষাঙ্গনে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাঁর সক্রিয় ভূমিকা ইতোমধ্যেই সহপাঠীদের মধ্যে প্রশংসিত হয়েছে।

শুধু ছাত্ররাজনীতিতেই নয়, সৃজনশীল কর্মকাণ্ডেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত “আমার ভাবনায় বাংলাদেশ” শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেরা ১০-এ স্থান অর্জন করেছিলেন। দেশের ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যৎ ভাবনাকে সৃজনশীলভাবে উপস্থাপনের জন্য তাঁর কাজ ব্যাপক প্রশংসা লাভ করেছে।

১২ দিনব্যাপী এই আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি যুব কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন সেশন, কর্মশালা ও মতবিনিময় কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগও পাবেন তিনি।

এ বিষয়ে রাফায়েতুল রাবিত বলেন, “আন্তর্জাতিক এই কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি চেষ্টা করব বাংলাদেশের সংস্কৃতি, তরুণ সমাজের সম্ভাবনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবকে যথাযথভাবে তুলে ধরতে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাঁর সফলতা কামনা করেছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

১

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

২

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৩

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৪

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৫

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৬

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

৭

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

৮

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১০

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১১

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১২

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৩

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৪

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৫

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৬

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১৭

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১৮

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৯

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

২০