রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, ঐতিহাসিক সীমান্ত পিলার ও মোটরসাইকেল উদ্ধার

Share this news with

সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে একটি পেশাদার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোগো সম্বলিত একটি ঐতিহাসিক সীমান্ত পিলার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এই অভিযান চালানো হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— তালা উপজেলার কলাগাছি গ্রামের মৃত চতুর মন্ডলের ছেলে ভোলানাথ মন্ডল (৬০), খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের সুনীল সরদারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫) ও বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার (৪৪) এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২)।

​সাতক্ষীরা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সার্বিক নির্দেশনায় এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে তালা থানা পুলিশের একটি বিশেষ দল অপরাধ দমন ও অবৈধ মালামাল উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছিল। এরই অংশ হিসেবে ৫ জুন রাত আনুমানিক সাড়ে দশটায় তালা উপজেলার কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই বাড়ি থেকে একটি সীমান্ত পিলার উদ্ধার করা হয়, যার গায়ে ‘1818’ এবং ‘EAST INDIA COMPANY’ লেখা খোদাই করা রয়েছে। এ সময় প্রতারকদের ব্যবহৃত একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।

​তালা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সুসংগঠিত ও পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। স্থানীয়ভাবে অনুসন্ধান ও প্রাথমিক তদন্তে তাদের এই প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগেও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। এই চক্রটি সীমান্ত পিলারের মতো দুষ্প্রাপ্য ও ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন কেনাবেচার নামে সাধারণ মানুষের সাথে বড় ধরনের প্রতারণা করে আসছিল।

​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় জেলা পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১০

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১১

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১২

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৩

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৪

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

১৫

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

১৬

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১৭

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

১৮

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

১৯

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

২০