মুনিম হোসেন খন্দকার প্রতীক, লালমনিরহাট প্রতিনিধি
৫ জুন ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত গ্রেফতার

Share this news with

কালীগঞ্জের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্তকে গ্রেফতার ক‌রেছে র‌্যাব-১৩। এজাহারে অভিযুক্ত ব‌্যা‌ক্তি মোঃ বরাত ইসলাম (১৮) লালমনিরহাট জেলার কালীগঞ্জের উত্তর মুশরদ মদাতী গ্রামের মোঃ হাফিজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, অভিযুক্ত মোঃ বরাত ইসলাম বাদীর পাড়া-প্রতিবেশী। নির্যা‌তিত শিশু‌টি প্রায়ই সময় খেলাধুলার জন‌্য নিকটতম প্রতিবেশী মোছা: শাহিদা বেগমের বাসায় যেত। গত ২৭/০৫/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টার দি‌কে শিশু‌টি খেল‌তে গেলে এক সময় সু‌যোগ বু‌ঝে বরাত ইসলাম শিশুটির মুখ চেপে ধরে প্রতিবেশী শাহিদা বেগমের উত্তর দুয়ারী আধাপাকা টিনশেডের ঘরে নিয়ে যায় এবং শিশু‌টিকে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশু‌টির চিৎকারে স্থানীয় লোকজন এসে শিশু‌টি‌কে গুরুতর অবস্থায় উদ্ধার করে। আসামি বরাত ঘটনাস্থল হতে পালিয়ে যে‌তে সক্ষম হয়।

নির্যা‌তিত শিশিু‌টি‌কে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে রেফার্ড করেন।

উক্ত ঘটনায় শিশু‌টির পিতা বাদী হয়ে আসামির বিরুদ্ধে গত ০২/০৬/২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১।

ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে অভিযুক্ত বরাত ইসলাম চতুরতার সাথে আত্মগোপনে ছিলো।

ঘটনার গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ০৫/০৬/২০২৬ তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন নওদাবাস কেতকিবাড়ি সাকিনস্থ জনৈক মোঃ সাকিবুল ইসলাম (৫০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান এজাহার নামীয় অভিযুক্ত মোঃ বরাত ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়, এবং পরবর্তী আইনানুগ গ্রহ‌নের জন‌্য ধৃত বরাত কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১০

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১২

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৩

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

১৪

মিরপুরে দুই দিনব্যাপী শুভ জন্মাষ্টমী উৎসব শুরু

১৫

‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান, ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

১৮

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য, জামায়াত আমীরের সংবর্ধনা

১৯

ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতির সঙ্গে রাশেদ খাঁনের শুভেচ্ছা বিনিময়

২০