সর্বশেষ
||কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক||নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার||বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’||বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ||‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর||জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব||ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত||রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়||অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন||বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি
পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
৩ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ: সিএমপিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

Share this news with

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার আসন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এক উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩ জুন) বিকাল ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরস্থ দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী। আসন্ন এই হাই-ভোল্টেজ ম্যাচটি যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই বিশেষ সভার আয়োজন করা হয়।

সমন্বিত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় জোর

উন্মুক্ত আলোচনার মাধ্যমে সভায় ম্যাচের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, স্টেডিয়ামে দর্শকসেবা, ভিআইপি মুভমেন্ট, জরুরি সেবা এবং সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত কৌশল নির্ধারণ করা হয়।

সিএমপি কমিশনার তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন— “ম্যাচটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ দর্শক ও বিদেশি অতিথিদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে সিএমপি বদ্ধপরিকর।”

সভায় সিএমপির শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন— জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ), সিএমপি; জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), সিএমপি; জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি; জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (সদর), সিএমপি এবং জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর), সিএমপি।

এছাড়াও সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ম্যাচ আয়োজনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ চলাকালীন স্টেডিয়াম এলাকা এবং খেলোয়াড়দের যাতায়াতের রুটে বিশেষ ট্রাফিক পরিকল্পনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, যেন নগরবাসীর স্বাভাবিক চলাচলে বিঘ্ন না ঘটে এবং ম্যাচও নির্বিঘ্নে সম্পন্ন হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি

১০

বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ

১১

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

১২

দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৩

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

১৪

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

১৭

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

১৮

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

২০