মো: আব্দুল কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
৩০ মে ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন পৌর নির্বাচন: মনোহরদীতে বাড়ছে রাজনৈতিক তৎপরতা, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

Share this news with

আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর মনোহরদী পৌরসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্ভাব্য নির্বাচনী তফসিল ঘোষণার আগেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগ, মতবিনিময় সভা, সামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কয়েকজন পরিচিত মুখ নির্বাচনে অংশ নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। পবিত্র ঈদুল আযহা ঘিরে সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যানার-ফেস্টুন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনে সরকারি দলের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অন্যান্য দলের তুলনায় বেশি। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টা করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন মনোহরদী পৌরসভা নির্বাচনে সাংবাদিক  মোঃ আসাদুজ্জামান নুরকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি—এসব বিষয়কে সামনে রেখেই ভোটাররা যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছেন। সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্ন সভা-সমাবেশ ও গণসংযোগে এসব ইস্যুকে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোহরদী পৌরসভা নির্বাচনকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের অবস্থান, দলীয় মনোনয়ন এবং নির্বাচনী কৌশল আরও স্পষ্ট হয়ে উঠবে। ফলে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতাও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

তবে নির্বাচন কমিশন এখনো এ নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করেনি। ফলে অধিকাংশ সম্ভাব্য প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা না করলেও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী আমেজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক আড্ডা—সবখানেই এখন নির্বাচন ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা।

স্থানীয় ভোটারদের প্রত্যাশা, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে মনোহরদী পৌরসভা পাবে দক্ষ, দূরদর্শী ও জনমুখী নেতৃত্ব, যা পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

১১

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

১২

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১৩

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৬

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৭

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৮

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

২০