রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ মে ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোন স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব চলবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Share this news with

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোন স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব চলবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়া এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন, একটা কথা খুব পরিস্কার করে বলি- রাজনৈতিক কোন চাপ দেওয়া হবে না এটা আমি বলছি আপনাদের উপস্থিতিতে। আপনি সঠিক যেটা করার দরকার সেটা করবেন, দয়া করে সেটাই করতে হবে; এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। আমরা কোন রাজনৈতিক চাপ কখনই সৃষ্টি করবো না এবং কাউকে করতেও দিবো না। এই কথাটা মনে রেখে সকলকে সঙ্গে নিয়ে প্রত্যেকে আপনাকে সহযোগিতা করবে।

তিনি বলেন, এটা (ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়) ঠাকুরগাঁওয়ের ব্রাইট, এটা ঠাকুরগাঁওয়ের গর্ব, গৌরব যে আমরা এখানে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি। সে বিশ্ববিদ্যালয়কে আমাদেরকে সঠিক জায়গায়, সঠিক ভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে। এটা আপনাদের বিশ্ববিদ্যালয়, আমাদের যে স্বপ্ন, যে আকাক্সক্ষা এই বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ প্রতিষ্ঠান হোক, যে প্রতিষ্ঠানে সবচাইতে মেধাবীরা এখানে কাজ করবে।

মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা অন্য নিয়োগের ক্ষেত্রে কোন রকম স্বজনপ্রীতি বা অন্যকিছু করার সুযোগ যেন সৃষ্টি না হয়। এখানে একদম বেছে বেছে সব চাইতে ভালো শিক্ষকদেরকে নিতে হবে, ভালো কাজের লোক নিতে হবে। এখানে দাতব্য চিকিৎসা করা হয়না, এটা উচ্চ শিক্ষার একটা জায়গা, এখানে সবচাইতে উচ্চ শিক্ষা প্রদান করতে হলে সবচেয়ে যোগ্য শিক্ষকদেরকেই নিয়োগ দিতে হবে। এই কথা শুনে অনেকেই মন খারাপ করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই।

তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শুধু চাকরির জায়গা নয়, এটা হবে বেস্ট যে মানুষ তার চাকরির জায়গা। এই কথাটা মনে রাখতে হবে। আমি এই কথাটা জোড় দিয়ে বলছি এইজন্যে ইতিমধ্যে আমার ওপরেও অনেক চাপ সৃষ্টি হচ্ছে, হবেই পলিটিক্যাল লোক আমি, আমাদের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপরেও চাপ সৃষ্টি হচ্ছে একে নিতে হবে ওকে নিতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে; কিন্তু এখানে ওটা চলবে না এবং চলতে দেওয়া উচিৎ না। বেছে বেছে সবচাইতে শিক্ষকদেরকে নিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে তারেক রহমান সাহেব যখন ঠাকুরগাঁওয়ে আসলেন, সেসময় তারেক রহমানের কাছে আমরা এলাকার কয়েকটা দাবি তুলে ধরেছিলাম, তারমধ্যে অন্যতম দাবি ছিল আমাদের- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের দাবি, তিনি এই দাবিটি মঞ্জুর করেছেন। সেই সঙ্গে আমরা এখানে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম উনি মেডিকেল কলেজটাও মঞ্জুর করেছেন সরকার গঠন করার পরে।

তিনি বলেন, আমরা দুটো উপজেলা চেয়েছিলাম সেই উপজেলা দুটোকেও প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্জুর করে দিয়েছেন। আমি আজ আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । তিনি ঠাকুরগাঁওয়ের জনগণের যে আকাক্সক্ষা সেই আকাক্সক্ষাকে সম্মান করে তিনি অতিদ্রুত এখানে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এপ্রুভাল দিয়েছেন, শুধু এপ্রুভাল দেননি- তিনি এখানে ভিসি নিয়োগও দিয়েছেন। শুধু ভিসি নয়, এখানে তিনি আর্থিক অনুদানও দিয়েছেন। অর্থাৎ শুরু করতে বলেছেন।

ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আবেদন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমার একটাই আবেদন থাকবে- সুযোগ সবসময় আসে না, আজকে আমাদের এখানে একটা সুযোগ এসেছে, আমরা আমাদের বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার জন্যে সুযোগ পেয়েছি, দ্রুততার সঙ্গে সেই কাজগুলো যেন আমরা করতে পারি সকলের সহযোগিতা আমি চাচ্ছি এখানে আপনাদের কাছে।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ইস্রাফীল, জেলা প্রশাসক রফিকুল রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমূখ।

এরপর ঠাকুরগাঁও শহরের রুহুল আমিন মিলনায়তে ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

১১

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

১২

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১৩

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৬

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৭

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৮

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

২০