নিজ্বস্ব সংবাদদাতা
২৭ মে ২০২৬, ২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আশায় বাংলাদেশ চরম ঝুঁকিতে”— নাসিরউদ্দিন পাটোয়ারী

Share this news with

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আশায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় চরম ঝুঁকিতে পড়েছে। তাই ভারতের সাথে পারস্পরিক সম্পর্ক ন্যায্য হতে হবে বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।

মঙ্গলবার (২৬ মে) বিকালে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের এনসিপি অস্থায়ী কার্যালয়ে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)” এর উদ্যোগে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন— আর্মি প্রধান ইতোমধ্যেই বক্তব্য দিয়েছে যে আমরা ব্যারাকে ফিরে যাচ্ছি। সে জায়গা থেকে বলবো, আমাদের যে সকল দেশপ্রেমিক সেনাবাহিনী মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজপথে থেকে জনগণের জানমালের নিরাপত্তা দিয়েছেন আমরা তাদেরকে সালাম জানাই, স্যালুট জানাই। আপনারা বাংলাদেশের মানুষকে যে নিরাপত্তা দিয়েছেন এজন্য আপনাদের বিশেষ ধন্যবাদ।

নাসিরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর আমরা দেখেছি বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা চলছে। কিন্তু নদী, কাঁটাতার, প্রকৃতি এগুলো আন্তর্জাতিক নিয়ম মেনে দিতে হয়। তারা যদি আন্তর্জাতিক নিয়ম না মানে তাহলে আমরা বাংলাদেশের জনগণ তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেবো না। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আশায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় চরম ঝুঁকিতে পড়েছে। তাই ভারতের সাথে পারস্পরিক সম্পর্ক ন্যায্য হতে হবে। আমরা অলরেডি আমাদের সীমান্ত পাহারাই যারা রয়েছে তাদের মনোবল বৃদ্ধির জন্য সীমান্ত ভিজিট করেছি। তবে সরকারের পক্ষ থেকে বিজিবির প্রতি কোন সঠিক নির্দেশনা নেই। তাদের বেতন কাঠামো থেকে শুরু করে সকল সুযোগ-সুবিধা বাড়ানোর জোর দাবি করছি।

তিনি আরও বলেন, আমাদের দেশের সকল পর্যায়ে মাদক নির্মূল করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ সকল ধর্মীয় গুরুদের এগিয়ে আসতে হবে।

নাসিরুদ্দিন পাটোয়ারী ঝিনাইদহের ঘটনায় অভিযোগ তুলে বলেন— ঝিনাইদহে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা আমাদের উপর ইট-পাটকেল, ডিম নিক্ষেপ করে। পরে তারা হকিস্টিক দিয়ে আমাদের নেতা কর্মীদের মারধর করে। আমরা ধারণা করেছিলাম আমাদের উপরে যারা হামলা করেছিল তারা ছিল ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। কিন্তু তাদের সাথে আরেকটি দল যুক্ত ছিল সেটি হল পুলিশ দল। আমাদেরকে হামলা করার পর আমাদের নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে এবং আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অথচ আমরা হামলার শিকার হওয়ার পর আইনের আশ্রয় চাইলেও আমাদেরকে আইনের আশ্রয় দেওয়া হয়নি।

তিনি জানান, আমাদের হাসনাত একটি কথা বলেছিল যে আপনারা কাদেরকে ভয় দেখান। তাই আজকে বলছি, আপনারা আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আমাদেরকে মেরে ফেললে মেরে ফেলে দিন। আমাদেরকে মারলে আপনারাও কিন্তু বাঁচবেন না। তাই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে ঝিনাইদহের হামলায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

১১

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

১২

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১৩

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৬

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৭

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৮

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

২০