পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
২৭ মে ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের বিরুদ্ধে মামলা, প্রধান আসামি ইয়াসিন

Share this news with

চট্টগ্রামের সীতাকুণ্ডাধীন জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। সোমবার রাতে সীতাকুণ্ড থানায় ৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম। তিনি জানান, সরকারি কাজে বাধা, সংঘবদ্ধ সশস্ত্র হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও বিস্ফোরণ ঘটানোর অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে এই মামলাটি করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে স্থানীয় সন্ত্রাসী ইয়াসিনকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২৪ মে) দিবাগত গভীর রাতে জঙ্গল সলিমপুরের মূল সড়কের বিভিন্ন অংশ কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। এরপর তিন দিক থেকে যৌথবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে অতর্কিত ও সশস্ত্র হামলা চালানো হয়। হামলাকারীরা নির্মাণাধীন একটি ক্যাম্পের ব্যাপক ক্ষতিসাধন করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলি চালালে সন্ত্রাসীদের সাথে বেশ কয়েক ঘণ্টা ধরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে যৌথবাহিনীর বিশেষ অভিযান জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরের বন্যা পরিস্থিতিতে জরুরি সহায়তার দাবি সংসদ সদস্য বাচ্চু মোল্লার

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

শিক্ষাব্যবস্থা সংস্কারের ৮ দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান ও গণস্বাক্ষর

গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১০

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

১১

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

১২

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

১৩

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

১৪

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

১৫

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

১৬

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৭

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

১৮

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

১৯

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২০