সর্বশেষ
||সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার!||‘একসঙ্গে মরার’ কথা ছিল, যমুনায় ঝাঁপ দিল প্রেমিক; শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা||জাবির আন্তঃবিভাগ বাস্কেটবলের ফাইনালে চারুকলা ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং||নোয়াখালী বেগমগঞ্জে জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার||চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হাতে বিজিবির ত্রাণ বিতরণ, সহায়তা পেল ১ হাজার ৫০০ পরিবার||জরাজীর্ণ অফিসার্স কোয়ার্টারে সাপের উপদ্রব, নিরাপত্তাহীনতায় চরভদ্রাসনের সরকারি কর্মকর্তারা||এলাকার আস্থায় অবিচল, চেয়ারম্যান পদে আলোচনায় কাশিনাথ বৈরাগী||ঢাবিতে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করল ছাত্রশিবির||ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর ম্যারাথন’ আয়োজন||ডেমরা পুলিশ লাইন্সে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুক মন্তব্যকে ঘিরে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলার অভিযোগ, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক

Share this news with

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে ফেসবুকে রাজনৈতিক পোস্ট ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং নারী সদস্যদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ঘটনার পর উভয় পক্ষ থানায় অভিযোগ দিলেও হামলার অভিযোগে অভিযুক্ত পক্ষের মামলাই রেকর্ড হওয়ায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৬ মে) ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের পুরুষ সদস্যরা বিদেশে থাকায় প্রবাসীর মা ও বোন নতুন করে হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদলকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হোসেন তানভীর কয়েকজন সহযোগী নিয়ে রাজ্জাকপুর গ্রামের সাইপ্রাসপ্রবাসী তনিম আহমেদের বাড়িতে যান। অভিযোগ রয়েছে, ফেসবুকে রাজনৈতিক পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে তানভীর সেখানে গিয়ে তনিমের মা মাহিনুর বেগম (৫২) ও বোন লিমা আক্তারকে (২৮) গালিগালাজ করেন। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং একটি মোবাইল ফোন নষ্ট করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় মরিচের গুঁড়া ও তরল জাতীয় পদার্থ ছুড়ে মারা হয় এবং বাড়িতে আগুন দেওয়া ও প্রবাসী দেশে ফিরলে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরে এ ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে দ্বিতীয় দফায় হামলার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং হামলাকারী পক্ষের কয়েকজন আহত হন।

ঘটনার পরদিন রোববার সকালে মো. হোসেন তানভীর থানায় লিখিত অভিযোগ দেন। একই দিন ভুক্তভোগী পরিবারও পাল্টা অভিযোগ দায়ের করে। তবে তানভীরের অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী প্রবাসী তনিম আহমেদ অভিযোগ করেন, মামলায় অজ্ঞাত আসামির জায়গায় যেকোনো ব্যক্তিকে জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। এতে তার পরিবার চরম আতঙ্কে রয়েছে।

অভিযুক্ত হোসেন তানভীর দাবি করেন, তিনি তনিম আহমেদের পরিবারের কাছে “অভিযোগ জানাতে” গিয়েছিলেন। তার ভাষ্য, ফেসবুকে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। একটি মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার!

‘একসঙ্গে মরার’ কথা ছিল, যমুনায় ঝাঁপ দিল প্রেমিক; শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা

জাবির আন্তঃবিভাগ বাস্কেটবলের ফাইনালে চারুকলা ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং

নোয়াখালী বেগমগঞ্জে জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হাতে বিজিবির ত্রাণ বিতরণ, সহায়তা পেল ১ হাজার ৫০০ পরিবার

জরাজীর্ণ অফিসার্স কোয়ার্টারে সাপের উপদ্রব, নিরাপত্তাহীনতায় চরভদ্রাসনের সরকারি কর্মকর্তারা

এলাকার আস্থায় অবিচল, চেয়ারম্যান পদে আলোচনায় কাশিনাথ বৈরাগী

ঢাবিতে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করল ছাত্রশিবির

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর ম্যারাথন’ আয়োজন

ডেমরা পুলিশ লাইন্সে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার, ক্ষুদ্রঋণের এক মাসের কিস্তি মওকুফ: পার্বত্য প্রতিমন্ত্রী

১১

জাবির ধর্ষণচেষ্টা ইস্যুর আন্দোলন নিয়ে ছাত্রশক্তি নেতার বিস্ফোরক মন্তব্য

১২

নরমাল ডেলিভারিতে দৃষ্টান্ত গড়ছে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স, সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

১৩

বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু, আশঙ্কাজনক আরও ৬ জন

১৪

রংপুরে এবারও বাজেট বৈষম্য করা হয়েছে: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

১৫

বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

১৬

কুষ্টিয়ায় ৪ কেজি গাঁজাসহ আটক ৩, মোটরসাইকেল জব্দ

১৭

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

১৮

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত বাবা-ছেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১৯

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

২০