সর্বশেষ
||কোরবানির ঈদে পশুর হাট: প্রত্যাশার চেয়ে হতাশায় শেষ হলো ভূরুঙ্গামারীর হাট||কমলগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুইটি গ্ৰাম প্লাবিত||দোয়ারাবাজারে ভাগ্নের হাতে খালা খুন, ঘাতকসহ আটক ৩||ত্যাগের মহিমায় বগুড়াবাসীকে জেলা ছাত্রদলের ঈদ শুভেচ্ছা||বিগত দুই সরকার প্রাইভেট খাত থেকে লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি – স্বাস্থ্য মন্ত্রী||বগুড়ার শেরপুরে চোর সন্দেহে যুবক আটক||চাকরির টোপে রাশিয়া নিয়ে সেনাবাহিনীতে বিক্রির অভিযোগ, দোষীদের শাস্তি দাবি পরিবারের||কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ার সড়কে গাছ উপড়ে জনবিঘ্নিত||নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি||Unibrains’ এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

Share this news with

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃত আল আমিন শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের শিখর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

জানা গেছে, সোমবার গভীর রাতে আল আমিন ফিড মিলটির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পান প্রতিষ্ঠানের নাইট গার্ড আব্দুল খালেক। তিনি প্রথমে টর্চলাইটের আলোতে সন্দেহজনক উপস্থিতি দেখতে পান। তবে সঙ্গে সঙ্গে চিৎকার না করে কৌশলে পার্শ্ববর্তী কয়েকজনকে মোবাইল ফোনে ডেকে আনেন। পরে কোম্পানির মূল দরজার তালা খুলে ভেতরে ব্যাপক খোঁজাখুঁজির একপর্যায়ে একটি মেশিনের পাশে গিরগিটির মতো লুকিয়ে থাকা অবস্থায় আল আমিনকে আটক করা হয়।

এ বিষয়ে নাইট গার্ড আব্দুল খালেক বলেন, “আমি লাইট দিয়ে কারো উপস্থিতি বুঝতে পারি। তখন ভাবলাম চিৎকার দিলে পালিয়ে যেতে পারে। তাই আশপাশের লোকজনকে ডেকে এনে পরে তাকে ধরা হয়।”

অপরদিকে, কোম্পানির ম্যানেজার সুরুজ হোসেন মোল্লা মোবাইল ফোনে জানান, তিনি বর্তমানে দেশের বাড়িতে অবস্থান করছেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মিলটিতে চুরির উদ্দেশ্যেই ওই যুবক প্রবেশ করেছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না তা জানা যায়নি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির ঈদে পশুর হাট: প্রত্যাশার চেয়ে হতাশায় শেষ হলো ভূরুঙ্গামারীর হাট

কমলগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুইটি গ্ৰাম প্লাবিত

দোয়ারাবাজারে ভাগ্নের হাতে খালা খুন, ঘাতকসহ আটক ৩

ত্যাগের মহিমায় বগুড়াবাসীকে জেলা ছাত্রদলের ঈদ শুভেচ্ছা

বিগত দুই সরকার প্রাইভেট খাত থেকে লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি – স্বাস্থ্য মন্ত্রী

বগুড়ার শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

চাকরির টোপে রাশিয়া নিয়ে সেনাবাহিনীতে বিক্রির অভিযোগ, দোষীদের শাস্তি দাবি পরিবারের

কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ার সড়কে গাছ উপড়ে জনবিঘ্নিত

নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি

Unibrains’ এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১০

পবিত্র ঈদুল আযহায় প্রবাসীদের অর্থায়নে HRHES’র উদ্যোগে মনোহরদীতে ঈদ সামগ্রী বিতরণ

১১

মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক”

১২

দুপুরে শিবির, রাতে ছাত্রদল, নৈশভোজে নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা

১৩

প্রথমবারের মতো ‘নেচার ইনডেক্সে’ স্থান পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

১৪

‎খাগড়াছড়িতে চাঁদা না পেয়ে স্কেভেটারে আগুন

১৫

চীন সফর তালিকায় জায়গা হয়নি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বকারী রাবি ছাত্রদল নেতা রিদয়ের

১৬

ভিজিএফের চাল চাইতে গিয়ে নারীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত নারী ইউপি সদস্য

১৭

মহাদেবপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসীদের মাঝে নারী ইউপি সদস্যের ঈদ উপহার

১৮

সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী গ্রেফতার

১৯

নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ

২০