সর্বশেষ
||দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা||শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু||৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের চেষ্টা||১৩ মাস জেল খেটেও মুক্তি মিলল না হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল রানার||ববিতে শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ হলো নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ||যোগদানের ৮ মাসেই হোসেনপুর এসিল্যান্ডের কর্মদক্ষতায় বদলেছে ভূমি সেবা, কমেছে ভোগান্তি||রামগঞ্জে কোরবানিতে বিক্রি হওয়া গরু সহ ২টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত||নওগাঁয় ১১ টি উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত||জনগণের তথ্য পেলেই দুর্নীতিবাজ পুলিশকে চাকরি থেকে বিদায়: আইজিপি||প্রধানমন্ত্রীর আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাবেন, আশাবাদী রামিসার বাবা

ববিতে শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ হলো নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ

Share this news with

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বন্ধ ক্যাম্পাসে নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার (২৪ মে) রাতে অভিযোগ ওঠে নিম্নমানের পাথর দিয়ে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-০১ এর সম্মুখের রাস্তা ঢালাই দেয়া হবে। সাথে সাথে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, মধ্যরাতে ঢালাইয়ের জন্য রড প্রস্তুতের কাজ চলমান অবস্থায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আজমাইন সাকিবসহ কিছু শিক্ষার্থী ঠিকাদারের কাছে জিজ্ঞাসা করেন নিম্নমানের পাথরের বিষয়ে, এসময় ঠিকাদার আওলাদ হোসেন মনুর সাথে তাদের বাকবিতন্ডা হয়।

বিশ্ববিদ্যালয় প্রকৌশলী দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীনের যোগসাজশে নিম্নমানের পাথর দিয়ে ঢালাই দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। কথা ছিলো আজকে সকাল সাতটা থেকে শুরু হবে ঢালাইয়ের কাজ, তবে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা ভেস্তে গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, রোডস অ্যান্ড হাইওয়ে পাথর পরীক্ষা করে রিপোর্ট দিলে শুরু হবে ঢালাইয়ের কাজ। তবে সূত্র বলছে, রিপোর্ট পজিটিভ দেখানো হবে শিক্ষার্থীরা বাঁধা দিয়েছে এজন্য জাস্ট চোখে ধূলা দেয়ার জন্য পাথর নামে মাত্র পরীক্ষা করা হচ্ছে।

কাজের এস্টিমেট বিশ্লেষণ করে দেখা গেছে, ঢালাইয়ে এ-গ্রেড কোয়ালিটি পাথর দেয়ার কথা থাকলেও নিয়ে আসা হয়েছে নিম্নমানের গ্রেডহিন পাথর। যা দিয়ে ঢালাই করা সম্ভব নয়। ইতিমধ্যে প্রকৌশল দপ্তর ও ঢালাইয়ের কাজ তদারকি করার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই পাথর দিয়ে কাজ করতে অপারগতা প্রকাশ করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীনের যোগসাজশে ঢালাই দিয়ে দেয়া হচ্ছে নিম্নমানের গ্রেডহীন পাথর দিয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, “প্রকৌশল দপ্তরের প্রকৌশলীরা নিম্নমানের পাথর দিয়ে কাজ করতে রাজি না থাকলেও মুর্শিদ আবেদীন এই পাথর দিয়ে কাজ করাতে চাপ দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে নিম্নমানের পাথরের বিষয়ে অভিযোগ দেয়া হলেও কাজ বন্ধে তিনি দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি বলে জানা গেছে।”

ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব বলেন, “পূর্বে যে ভিত্তিহীন অভিযোগ দিয়েছিল সেই অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাননীয় উপাচার্য মহোদয় নিজে কথা বলে দুর্নীতিবাজ মনুকে ক্যাম্পাসে না ঢোকার জন্য বলা হয়েছিল। একই সাথে যে শর্তে কাজ দেয়া হয়েছিল সকল শর্ত পূরণ করে কাজ করার জন্য বলা হয়েছিল। কিন্তু আগামীকাল ঢালাই দেয়ার প্রস্তুতি নিচ্ছিল, যেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বিভিন্ন পেজে অভিযোগগুলো উঠে আসছিল। তার প্রেক্ষিতেই তার সাথে আমি কথা বলি। কথা বলে জানার চেষ্টা করি, তাকে নিষেধ করা সত্ত্বেও কিভাবে সে ক্যাম্পাসে গভীর রাত্রে অন্ধকারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ পরিচালনা করছিল।”

এ বিষয়ে উপ প্রকৌশলী মুরশিদ আবেদিন বলেন, “টেন্ডার অনুযায়ী মানসম্পন্ন পাথর দিয়েই ঢালাইয়ের মিক্সিং তৈরি করা হবে। নিম্নমানের পাথর নয়, এসব পাথর দিয়ে ক্যান্টনমেন্টেও কাজ চলছে। কাজের গুনগত মান বজায় রাখবে বলে ঠিকাদার আমাকে নিশ্চিত করেছেন। আমি সকালে নিজে সেখানে উপস্থিত থাকবো।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু

৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের চেষ্টা

১৩ মাস জেল খেটেও মুক্তি মিলল না হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল রানার

ববিতে শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ হলো নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ

যোগদানের ৮ মাসেই হোসেনপুর এসিল্যান্ডের কর্মদক্ষতায় বদলেছে ভূমি সেবা, কমেছে ভোগান্তি

রামগঞ্জে কোরবানিতে বিক্রি হওয়া গরু সহ ২টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত

নওগাঁয় ১১ টি উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জনগণের তথ্য পেলেই দুর্নীতিবাজ পুলিশকে চাকরি থেকে বিদায়: আইজিপি

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাবেন, আশাবাদী রামিসার বাবা

১০

ঈদের আমেজে মুখর বগুড়ার পশুর হাট

১১

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত: মৃতদের ১৩ জনই মান্দার বাসিন্দা

১৩

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ল প্রশাসনের: কুয়াকাটা রাখাইন কালচারাল একাডেমী বাঁচানোর উদ্যোগ

১৪

পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টার পর মৃত্যু বগুড়ার এএসআই রবিউল ইসলামের

১৫

রংপুরের তারাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

১৬

আমানত বাঁচাতে রাস্তায় গ্রাহকরা, চাটখিলে ইসলামী ব্যাংক ঘিরে উদ্বেগ

১৭

রাবিতে শব্দকলার আয়োজনে নজরুল স্মরণে আলোচনা, গান ও কবিতা পাঠ

১৮

৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় রামেক-এ স্থানান্তর

১৯

বগুড়া সিটির নবনিযুক্ত প্রশাসককে বরণ করল জেলা ছাত্রদল

২০