মোঃ ​মাসুম বিল্লাহ, নওগাঁ (সদর) প্রতিনিধি
২৪ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় রামেক-এ স্থানান্তর

Share this news with

নওগাঁর মান্দায় আয়েশা নামের মাত্র ৪৫ দিন বয়সী এক কন্যাসন্তানকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। পরিবারের লোকজনের অজান্তে কে বা কাহারা শিশুটির ওপর এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

​আহত শিশু আয়েশা ওই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।

​শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশু আয়েশাকে বাড়ির ভেতর দোলনায় ঘুমন্ত অবস্থায় রেখে তার মা পারিবারিক প্রয়োজনে এক প্রতিবেশীর বাড়িতে যান। কিছুক্ষণ পর দূর থেকে বাচ্চার তীব্র কান্নাকাটির শব্দ শুনে মা দ্রুত বাড়িতে ছুটে আসেন। দোলনা থেকে শিশুকে কোলে তুলে নিতেই তিনি বাচ্চার শারীরিক অবস্থা বেগতিক দেখতে পান।

​এ সময় শিশুটির মুখ থেকে বিষের তীব্র গন্ধ বের হচ্ছিল এবং মুখ দিয়ে ফেনা (ফেঁপড়া) উঠছিল। বাচ্চার এই অবস্থা দেখে মা চিৎকার শুরু করলে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

​সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। বর্তমানে শিশুটি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

​এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, “এ ধরনের কোনো ঘটনার খবর এখনো থানায় আসেনি বা কেউ জানায়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

১

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

২

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

৩

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৪

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৫

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৬

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৭

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

৮

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

৯

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১০

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১১

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১২

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১৩

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৪

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৫

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৬

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৭

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১৮

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১৯

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

২০