সর্বশেষ
||প্রার্থনা মজুমদারের মায়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন||ঈদের ছুটিতে বাড়ি ফেরাঃ কাল সকালে ছাড়ছে জবি বাস, সিরিয়াল শুরু আজ থেকেই||কিশোরগঞ্জে ৫ জিরো প্লাস বিষয়ে শিশু নেতৃত্বাধীন প্রচারাভিযান অনুষ্ঠিত||পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ দপ্তরের উপকরণ বিতরণ||বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের||স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন||অনলাইনে তরুণদের ইতিবাচক ধারা তৈরি করতে খুলনায় তিন দিনব্যাপী বুটক্যাম্প সম্পন্ন||নওগাঁর রাণীনগরে পৃথক স্থানে বজ্রপাতে ৩ কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু||মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার||আদমদীঘিতে পশুরহাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধে প্রশাসনের সতর্কবার্তা

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

Share this news with

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান মৎস্য আড়ৎ এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসতিয়াক আহমেদ (২৪) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের বাসিন্দা। তিনি ‘আরাফাত পরিবহন’-এর সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী বাসটি মহাস্থানগড় ওভারপাস অতিক্রম করার সময় একটি ট্রাককে ওভার টেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ওই সময় ভেতরে আটকে পড়েন সুপারভাইজার ইসতিয়াক। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে মরদেহ উদ্ধার করা হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রার্থনা মজুমদারের মায়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ঈদের ছুটিতে বাড়ি ফেরাঃ কাল সকালে ছাড়ছে জবি বাস, সিরিয়াল শুরু আজ থেকেই

কিশোরগঞ্জে ৫ জিরো প্লাস বিষয়ে শিশু নেতৃত্বাধীন প্রচারাভিযান অনুষ্ঠিত

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ দপ্তরের উপকরণ বিতরণ

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন

অনলাইনে তরুণদের ইতিবাচক ধারা তৈরি করতে খুলনায় তিন দিনব্যাপী বুটক্যাম্প সম্পন্ন

নওগাঁর রাণীনগরে পৃথক স্থানে বজ্রপাতে ৩ কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আদমদীঘিতে পশুরহাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধে প্রশাসনের সতর্কবার্তা

১০

জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সাধারণ সম্পাদক লিমন

১১

নদীর পাড় রক্ষায় কঠোর অভিযান: মনোহরদীতে বালি কাটায় জেল

১২

বগুড়ায় বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

১৩

‎ববি ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর দু’জনকে বহিষ্কার

১৪

সাতক্ষীরায় শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৫

কালিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

১৬

পাহাড়, সাগর আর জীবিকার গল্পে অনন্য মহেশখালী দ্বীপ

১৭

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

১৮

বোমা মেশিন’ গুঁড়িয়ে আলোচনায় পাটগ্রাম থানার ওসি নাজমুল হক

১৯

আসছে ভয়াবহ তাপপ্রবাহ! অসতর্ক হলেই স্ট্রোক-হার্ট অ্যাটাকের ঝুঁকিঃ জরুরি সতর্কবার্তা চিকিৎসকদের

২০