সর্বশেষ
||বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার||গত তিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে||নিবন্ধন সনদ না থাকায় ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা||মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ||নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত||রাবি ক্যাম্পাসে যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে প্রশাসনের পুলিশিং কার্যক্রম||প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১! সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর||৪০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার, স্বামী পলাতক||জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইডেনে বৃক্ষরোপণ||কোতোয়ালীর হোটেলে পুলিশি অভিযান: অসামাজিক কাজে লিপ্ত ৭ জন গ্রেপ্তার

সাত মাসের সংসারের করুণ পরিণতি: চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

নোয়াখালীর চাটখিল উপজেলাে রহস্যজনকভাবে এক নববধূর মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত অহিদা আক্তার শিখা (২১) উপজেলার পরকট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামের বাসিন্দা মোরশেদ আলমের স্ত্রী।

মঙ্গলবার (১৯ মে) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শিখাকে আশঙ্কাজনক অবস্থায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসেন তার স্বামী। তবে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার শান্তা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, শিখার গলায় আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি ঘিরে মৃত্যুর কারণ নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে।

খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নেওয়া হয়।

নিহতের পরিবার জানায়, শিখার বাড়ি রামগঞ্জ উপজেলার উত্তর ডল্টা গ্রামে। তার বাবা আব্দুল মান্নান মোল্লা। প্রায় সাত মাস আগে পারিবারিকভাবে মোরশেদ আলমের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই শিখাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার মোল্লা বলেন, “মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হবে। ঘটনার বিষয়ে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

এদিকে, তরুণ গৃহবধূর এমন রহস্যজনক মৃত্যুতে পুরো এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

গত তিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নিবন্ধন সনদ না থাকায় ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ

নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত

রাবি ক্যাম্পাসে যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে প্রশাসনের পুলিশিং কার্যক্রম

প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১! সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর

৪০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার, স্বামী পলাতক

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইডেনে বৃক্ষরোপণ

কোতোয়ালীর হোটেলে পুলিশি অভিযান: অসামাজিক কাজে লিপ্ত ৭ জন গ্রেপ্তার

১০

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সাংবাদিকতা বিষয় সেমিনার অনুষ্ঠিত

১১

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দৌলতপুরে কৃষক সমাবেশ

১২

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে নারী নেত্রীসহ আটক ২

১৩

৮ম শ্রেণির ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণ, থানায় মামলা

১৪

বরগুনার আমতলীতে ১৯০০পিস ইয়াবা ও নগদ ষাট হাজার টাকা সহ আটক ২

১৫

আটোয়ারীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

১৬

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, ৭২ ঘণ্টার আলটিমেটাম

১৭

নওগাঁর তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার

১৮

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন রাবির অধ্যাপক ছবিরুল ইসলাম

১৯

কক্সবাজারে প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের পর বাড়ি লুটপাটের অভিযোগ

২০