মোঃ শামছুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোসেনপুরে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত

Share this news with

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে শুরু হয়েছে  তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’।  ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলা  চলবে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা ভূমি অফিস  সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সহকারী ভূমি কমিশনার মোহসী মাসনাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভাসহ বিভিন্ন বক্তরা বলেন, “ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে কোনো ভোগান্তি ছাড়া দ্রুততম সময়ে আধুনিক ভূমি সেবা প্রদান করা এবং তাদের ডিজিটাল সেবার সাথে পরিচিত করানো।”

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকেরা সরাসরি ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার সমাধান ও পরামর্শ পাবেন।

ডিজিটাল ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিশেষ হেল্পলাইন চালু রেখেছে। দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬১২২ নম্বরে এবং প্রবাসীরা বিদেশ থেকে +৮৮ ০৯ ৬১২৩ ১৬১২২ নম্বরে কল করে সরাসরি ভূমিসেবা ও তথ্য সহায়তা নিতে পারবেন। মেলা প্রাঙ্গণে এই হেল্পলাইনগুলোর প্রচার ও ব্যবহার বিধি সাধারণ মানুষকে বিশেষভাবে বুঝিয়ে দেওয়া হবে।

সভায় উপজেলা ভূমি অফিস সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

১০

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

১১

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১২

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

১৪

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১৫

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

১৬

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১৮

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৯

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০