মো: মানিক হোসেন নিরব, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে আটোয়ারীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন: জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

Share this news with

পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য জনসচেতনামূলক সভা ও তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও আয়োজনে এ মেলার আনুষ্ঠানিক সূচনা ঘটে।

​মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী। কানন-গো মোঃ আব্দুল গণি’র সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার সার্বিক ভূমিসেবা ডিজিটালাইজেশন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এ,জেড,এম, বজলুর রহমান জাহেদ এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং উপজেলার দূর-দূরান্ত থেকে আসা ভূমিসেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এই ভূমিসেবা মেলায় সাধারণ মানুষকে ভোগান্তিহীন সেবা দিতে কয়েকটি বিশেষ বুথ স্থাপন করা হয়েছে।

মেলা থেকে নাগরিকেরা সরাসরি যা করতে পারছেন:
১. ​অনলাইনে খতিয়ান (পর্চা) আবেদন ও তাৎক্ষণিক কপি সংগ্রহ।
২. ​ই-নামজারি (Mutation) সংক্রান্ত জটিলতা নিরসন ও পরামর্শ।
৩. ​ভূমি উন্নয়ন কর (খাজনা) অনলাইন নিবন্ধন ও পরিশোধের সুবিধা।
৪. ​ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগ ও জটলা নিরসনে সরাসরি কর্মকর্তাদের সাথে কথা বলার সুযোগ।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, “সাধারণ মানুষকে ভূমি অফিসের হয়রানি ও দালালের দৌরাত্ম্য থেকে মুক্ত রাখতেই এই মেলার আয়োজন। এখন ঘরে বসেই প্রযুক্তির কল্যাণে সব ভূমিসেবা নেওয়া সম্ভব। এই মেলা নাগরিকদের মাঝে সেই সচেতনতাই ছড়িয়ে দেবে।”

​উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ভূমি অফিসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তথ্য ও সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের মেলা প্রতি বছরই আয়োজন করা প্রয়োজন। মেলাটি আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

২

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৩

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৪

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৫

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৬

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৭

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৮

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৯

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১০

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১১

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৩

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৪

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৫

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৭

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৮

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

২০