​কামরুজ্জামান, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাইনীমুখ বাজারে ঈদকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Share this news with

আসন্ন পবিত্র ঈদুল আজহা (কুরবানির ঈদ) উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযানে আইন অমান্য ও দোকান অপরিচ্ছন্ন রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা ১১টায় মাইনীমুখ বাজারে এই অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

​আদালত সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখা, মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা, বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দূরপাল্লার যাত্রীদের যাতায়াত সেবা নির্বিঘ্ন করতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বিধিমালা অমান্য করা এবং নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে বাজারের দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন জানান, সামনে কুরবানি ঈদের সুযোগ নিয়ে কেউ যেন বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে কিংবা সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য হাতিয়ে নিতে না পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে তদারকি জোরদার করা হয়েছে।

​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের স্বার্থে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের এই ধরণের অভিযান ও নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০