
নাটোরের চাঁচকৈর গোপালের মোড়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শান্ত প্রাং নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত প্রাং দড়ি কাছিকাটা গ্রামের বাসিন্দা মোঃ হবু প্রাংয়ের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে চাঁচকৈর গোপালের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শান্ত প্রাং। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। শান্ত প্রাংকে এলাকার সবার কাছে ভদ্র ও বিনয়ী যুবক হিসেবে পরিচিত ছিলেন বলে জানান স্থানীয়রা। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করেছেন অনেকে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
মন্তব্য করুন