মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১৫ মে ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বিষপানে ব্যবসায়ীর মৃত্যু

Share this news with

বগুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নামাজগড় ডালপট্টি এলাকার ব্যবসায়ী পরিবারের সন্তান রাহুল যাদব প্রসাদ গোয়ালার (৩২) মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহ ও মানসিক অবসাদের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাহুল যাদব ছিলেন ডাল ব্যবসায়ী নিরঞ্জন প্রসাদ গোয়ালার একমাত্র ছেলে। জানা গেছে, দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর তার স্ত্রী প্রিয়া রানীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, বিচ্ছেদের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল।

গত বৃহস্পতিবার (১৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেওয়ার পর তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে জানা যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ ডালপট্টিতে নিয়ে আসা হয় দাহকার্যের জন্য।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই বলছেন, পারিবারিক ভাঙন, সম্পর্কের অবনতি ও সামাজিক অবক্ষয়ের কারণে এমন মর্মান্তিক ঘটনা বাড়ছে। সচেতন মহল মনে করছে, পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০