
মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওর কালাপুর ইউনিয়নের (রাজাপুর) এলাকায় মাছ ধরতে গিয়ে মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাত প্রায় ৮টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ হাওর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত মাহমুদ শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর বক্স বাড়ির আসকর আলীর ছেলে। তবে বর্তমানে তাদের পরিবার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মাছ ধরার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়ে হাওরে গিয়েছিলেন। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে হাইল হাওরের রাজাপুর অংশে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
মন্তব্য করুন