মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১৩ মে ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানক্ষেতে মিলেছিল মরদেহ, অবশেষে ধরা পড়ল নাজমুল হত্যা মামলার মূল সহযোগী

Share this news with

বগুড়ার গাবতলী উপজেলার বহুল আলোচিত নাজমুল ইসলাম হত্যা মামলার মূল সহযোগী জাহিদ হাসান ওরফে উজ্জলকে (৩২) গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যায় হাতিবান্ধা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার জাহিদ হাসান গাবতলী উপজেলার হাতিবান্ধা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ অক্টোবর অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য সিএনজি আনতে বাড়ি থেকে বের হন নাজমুল ইসলাম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর পর ২২ অক্টোবর হাতিবান্ধা এলাকার একটি আমন ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত নাজমুল ইসলামের ফুপাতো ভাই গাবতলী থানায় ২০২৩ সালের ২৩ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, নিহত নাজমুল ইসলামের ফুপাতো ভাইয়ের দায়ের করা একটি ধর্ষণ মামলার আপস-মীমাংসার জন্য দীর্ঘদিন ধরে তাকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি আপসে রাজি না হওয়ায় জাহিদ হাসান ও তার সহযোগীরা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, “তদন্তে পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০