উজ্জল রায়, জবি প্রতিনিধি
১৩ মে ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকসুর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিশেষ মেডিকেল ক্যাম্প’

Share this news with

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিশেষ মেডিকেল ক্যাম্প ২০২৬”। শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জকসু।

বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগলেও সময়, সচেতনতার অভাব কিংবা আর্থিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা ক্যাম্পাসে বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নিয়েছি।”

ক্যাম্পটিতে মোট আটটি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন। বিভাগগুলো হলো মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, চর্মরোগ, নাক-কান-গলা (ইএনটি), অর্থোপেডিক্স, চক্ষু ও মনোরোগ বিভাগ। শিক্ষার্থীরা এসব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।

এদিকে জকসুর এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরাও। সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ে এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আরও বেশি হওয়া উচিত। বিশেষ করে মনোরোগ, চর্মরোগ ও গাইনোকোলজি বিভাগের ডাক্তার থাকা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক দিক। জকসু শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো নিয়ে কাজ করছে, এটা দেখে ভালো লাগছে।”

মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, “শুধু শিক্ষার্থীদের দাবি-দাওয়া নয়, স্বাস্থ্যসচেতনতা ও চিকিৎসাসেবা নিয়েও জকসুর কাজ করা একটি ভালো দৃষ্টান্ত। ক্যাম্পাসে এমন মেডিকেল ক্যাম্প আয়োজন করলে শিক্ষার্থীরা সহজেই প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ নিতে পারে। আমি আশা করি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, আগামী রবিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে এই বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৩

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৪

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৫

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৬

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৭

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৮

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

৯

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১০

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১১

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১২

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৩

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৫

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৬

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৭

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৮

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

১৯

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

২০